Ashwin Retires: অশ্বিনের অবসর ঘোষণায় ধোনির সঙ্গে দারুণ মিল! এমন সিদ্ধান্তের পিছনে রয়েছে কোন ফ্যাক্টরগুলি?

Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট-সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সঙ্গে দারুণ মিল মহেন্দ্র সিং ধোনির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণার।

রোহিত শর্মার কথায় জানা গিয়েছে, পারথেই অবসরের ঘোষণার পথে হাঁটছিলেন। রোহিতের সঙ্গে কথা বলে মত বদলান অশ্বিন। তবে আজ ব্রিসবেনে অবসর ঘোষণা করেই মহেন্দ্র সিং ধোনিকে মনে করালেন তিনি।

Ashwin Retires

মহেন্দ্র সিং ধোনি মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন। ধোনির নেতৃত্বে সেই টেস্টটি ড্র রেখেছিল ভারত। সেটি ছিল ওই সিরিজের তৃতীয় টেস্ট। কাকতালীয় ব্যাপার হলো, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে চলতি সিরিজের তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা অশ্বিনের।

অশ্বিন পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন। ধোনি সেবার টেস্ট থেকে অবসর নেন। ফলে ২০১৫ সালের জানুয়ারিতে পরের টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব পান বিরাট কোহলি। ঋদ্ধিমান সাহা একাদশে জায়গা পেয়েছিলেন। ধোনির মতো অশ্বিনও অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা করে দিলেন।

ভারতের সেরা অফ-স্পিনার বুঝতে পারছিলেন ভারতের টেস্ট একাদশে তাঁর জায়গা পাকা নয়। সেই উপলব্ধিই অশ্বিনের সিদ্ধান্তের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ধোনির মতোই বিদায়ী টেস্টের বন্দোবস্ত করার সুযোগ না দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন। দুজনেরই অবসর ডিসেম্বরে।

অশ্বিন বুঝে গিয়েছিলেন, চলতি সিরিজে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। তার কারণ, ব্রিসবেনে দলের বিপর্যয় সামলে রবীন্দ্র জাদেজা ৭৭ রানের ইনিংস খেলে একাদশে জায়গা নিশ্চিত করে ফেলেছেন। বল হাতে জাদেজা কিছু করতে না পারলেও টেস্ট ড্র রাখতে তাঁর ব্যাটিং বড় ভূমিকা নিয়েছে।

ওয়াশিংটন সুন্দর পারথ টেস্ট খেলেছেন। তার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে ভরসা জুগিয়েছেন। বছর ২৫-এর সুন্দরের সামনে অনেকটা পথ চলা বাকি। সুন্দরকে পছন্দ করছেন হেড কোচ গম্ভীর। বিশেষ করে কিউয়িদের বিরুদ্ধে দলে এসে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেন। পারথেও তাই সুন্দরই দলে সুযোগ পেয়েছিলেন।

সিডনি টেস্টে ভারত দুই স্পিনারে খেললে সুন্দরই সঙ্গী হবেন জাদেজার। সুন্দর এদিন এক্স হ্যান্ডলে অশ্বিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, অ্যাশ আন্না আমার কাছে অনুপ্রেরণা, মেন্টর, সত্যিকারের চ্যাম্পিয়ন। আমরা দুজনেই তামিলনাড়ুর। চিপকে তাঁর বোলিং দেখে বড় হয়েছি। মাঠে, মাঠের বাইরে যা শিখেছি তা আজীবন সঙ্গী থাকবে। তাঁর সঙ্গে মাঠে খেলা, ড্রেসিংরুম শেয়ার করা বিরাট সম্মানের।

অশ্বিনের জায়গা নড়বড়ে করে দেয় নীতীশ কুমার রেড্ডির আগমন। একটা সময় দুই স্পিনারে বিদেশে নামলে জাদেজা-অশ্বিনই খেলেছেন। অশ্বিনের ব্যাটের হাত ভালো। কিন্তু বিদেশে সিম বোলারের সংখ্যা বাড়াতে নীতীশ কুমার রেড্ডি খুব কার্যকরী। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি নজর কাড়ছেন বোলিংয়েও।

এই তরুণ ক্রিকেটারদের সঙ্গেই দৌড়ে পিছিয়ে পড়ছিলেন বছর ৩৮-এর অশ্বিন। জুনে ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। দেশের মাটিতে ভারত কবে টেস্ট খেলবে তা এখনও স্পষ্ট নয়। সেই সময় অশ্বিনের বয়স ৩৯ হয়ে যাবে। ভারতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা এতটাই যে সাফল্য পাওয়া সত্ত্বেও অক্ষর প্যাটেল বাইরে। ফলে সবদিক বিবেচনা করে অশ্বিন অবসর নিলেন। যদিও অনেকেই মনে করেন, অশ্বিনের জন্য বিদায়ী টেস্ট রাখা গেলে তা তাঁর প্রতি সম্মান জানানোর জন্য ভালো বিষয় হতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+