IND vs ENG: ফেলুদা হয়ে উঠলেন অশ্বিন, মগজাস্ত্রকে ব্যবহার করেই ছন্দ নষ্ট করলেন অ্যান্ডারসনের
মাঠ এবং মাঠের বাইরে তিনি বরাবরই স্পষ্ট বক্তা। সাদাকে সাদা কালোকে কালো বলতেই সিদ্ধহস্ত। কিন্তু বুদ্ধির জোরেও যে তিনি কম যান না তা বিশাখাপত্তনমের মাঠে বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিটিশ পেসার অ্যান্ডারসনকে তাতিয়ে তাঁর মনসংযোগ নষ্ট করতে অভিনব পন্থা নিলেন ভারতীয় দলের এই ক্রিকেটার।
দিনের দ্বিতীয় ওভারেই আক্রমণ শুরু করেছিলেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের তারকা পেসারের লাইন-লেন্থ নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যেই অশ্বিন নন-স্ট্রাইকিং এন্ডে থাকার সময় আম্পায়ারের গা ঘেঁষে দাঁড়াচ্ছিলেন। শুধু উইকেট-আম্পায়ারের লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকাই নয়, অশ্বিন অ্যান্ডারসন রান আপ শুরু করতেই অশ্বিন নিজের হাত প্রসারিত করছিলেন। এতেই চটে যান ইংল্যান্ডের পেসার।

বল করতে আসার সময় অশ্বিন হাত দেখান, যা দেখে বিভ্রান্ত হয়ে যান জেমস।ভারতের প্রাক্তন টেস্ট তারকা দীনেশ কার্তিক যদিও দাবি করেছেন যে এটা অশ্বিনের একটা ছক ছিলো জিমির বোলিং ধারা ভাঙার। তবে অশ্বিনের কৌশল কিন্তু বেশ মজাদার।
এরআগে প্রথম দিনের শেষেও আম্পায়ারের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয় অশ্বিনের অতিরিক্ত ওভার খেলানো নিয়ে। প্রথম দিনের খেলা শেষেই ঘটেছে ঘটনাটি। যেখানে রীতিমতো কথা কাটাকাটিতে জড়াতে দেখা গিয়েছে আম্পায়ার এবং অশ্বিনকে।
— Nihari Korma (@NihariVsKorma) February 3, 2024
খেলা শেষ হওয়ার পরেই আম্পায়ার ইরাসমাসের দিকে এগিয়ে যান অশ্বিন। কোনও একটি বিষয় নিয়ে নিজের বিরক্তি বুঝিয়ে দেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটারেরা সেই সময় যশস্বীকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিলেন। দিনের শেষ ওভারটি খেলেন অশ্বিনই।
দ্বিতীয় দিনের সকালে শুরুটা ভালোই করেছিলেন অশ্বিন এবং যশস্বী জুটি। কিন্তু ২০ রান করার পরই আউট হলেন অ্যান্ডারসনের বলে। এরপর জিমির বলেই ফিরলেন যশস্বীও।ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৬ রানে অলআউট হয়ে গেল ভারত। ভারতের ৩৯৬ রানের মধ্যে ২০৯ রান একাই করলেন যশস্বী। বাকিরা মিলে করলেন ১৮৫ রান। ২ রান অতিরিক্ত হয়েছে।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম একাদশে ছিলেন না। তবে দ্বিতীয় টেস্টে দলে ফিরেই স্বমহিমায় জিমি।। বয়স ৪১ হলেও তাঁর বোলিংয়ের ধার কমেনি।












Click it and Unblock the Notifications