কাউন্টিতে নজর কাড়তে ব্যর্থ অশ্বিন, করোনার থাবায় ছিটকে গেলেন হ্যান্ডসকম্ব
ভারতীয় টেস্ট দলের ক্রিকেটারদের ১৪ জুলাই লন্ডনে একত্রিত হয়ে ১৫ জুলাই থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা। কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে গঠিত দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলবেন বিরাট কোহলিরা। তার মধ্যেই এবার কাউন্টি ক্রিকেটেও করোনার থাবা।

ইংল্যান্ডের তিন ক্রিকেটার-সহ সাতজন করোনা পজিটিভ ধরা পড়ায় পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তা সত্ত্বেও একঝাঁক নতুন মুখকে নিয়েই বেন স্টোকসের নেতৃত্বে একদিনের সিরিজ পকেটে পুরে নিয়েছে ইংল্যান্ড, প্রথম দুটি ম্যাচেই জিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালীন জৈব সুরক্ষা বলয়ে থেকেও কীভাবে ইংল্যান্ড শিবিরে করোনা থাবা বসাল তা নিয়ে চর্চা চলার মধ্যে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ভিডিও অ্যানালিস্ট জিটি নিরোশন। ইংল্যান্ডের মাঠগুলিতে দর্শকদেরও প্রবেশের অনুমতি মিলছে। এরই মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের অধিনায়ক পিটার হ্যান্ডসকম্ব ছিটকে গিয়েছেন লেস্টারশায়ার ম্যাচ থেকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে শেষ তিনি তিন ফরম্যাটেই খেলেছেন। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারার পর আর জাতীয় দলে সুযোগ পাননি। হ্যান্ডসকম্বের আগে ৯ জুলাই সারে ম্যাচের পর এক ক্রিকেটারের করোনা ধরা পড়ায় কেন্ট দলের ক্রিকেটারদের ১০ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে।
😬 The first time Ashwin's beat the bat today.
— Surrey Cricket (@surreycricket) July 11, 2021
WATCH LIVE ⏩ https://t.co/dglhGophyM pic.twitter.com/jiCUf3hv27
এদিকে, কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে গঠিত দলে বিরুদ্ধে ভারতের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার আগে রবিচন্দ্রন অশ্বিন সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছেন ওভালে। যদিও প্রথম দিন নজর কাড়তে ব্যর্থ তিনি। সমারসেটের হয়ে খেলছেন ডেভন কনওয়ে। তিনি ২১ রান করেছেন। অশ্বিন সারের হয়ে বোলিং ওপেন করেন।
👀 Don't leave those.
— Surrey Cricket (@surreycricket) July 11, 2021
WATCH LIVE ⏩ https://t.co/0WriMzkGx9 pic.twitter.com/nbJ6zvMyyx
অধিনায়ক জেমস হিলড্রেথের ১০৭ রানের সুবাদে দিনের শেষে ৬ উইকেটে ২৮০ রান তুলেছে সমারসেট। অশ্বিন ২৮ ওভার হাত ঘুরিয়ে ৫টি মেডেন-সহ সত্তর রানের বিনিময়ে একটি উইকেটই মাত্র দখল করেছেন। তিনি আউট করেছেন টম ল্যামনবিকে, ব্যক্তিগত ৪২ রানে। অশ্বিনদের দলের হয়ে জর্ডন ক্লার্ক ৩টি উইকেট পেয়েছেন। সমারসেটে রয়েছেন জ্যাক লিচও, যিনি ইংল্যান্ডের টেস্ট টিমেরও সদস্য। ভারত সফরে চারটি টেস্টেই খেলে গিয়েছেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটিতেও খেলার সুযোগ পাননি।












Click it and Unblock the Notifications