রবিচন্দ্রন অশ্বিনের জন্মদিনে শুভেচ্ছার বন্যা, ভারতীয় স্পিনারের আসল নামটি জানেন কি?
রবিচন্দ্রন অশ্বিনের আজ জন্মদিন। ৩৬ বছর পূর্ণ করলেন। বিরাট কোহলি-সহ অনেকেই বর্তমানে দেশের এক নম্বর স্পিনারকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে রয়েছেন। টি ২০ বিশ্বকাপের দলেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একনজরে দেখে নেওয়া যাক রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
|
রবিচন্দ্রনের পুত্র অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ভারতীয় স্পিনারের আসল নাম অশ্বিন। রবিচন্দ্রন তাঁর বাবার নাম। ১৯৮৬ সালে মাদ্রাজ (বর্তমান চেন্নাই)-এ জন্ম অশ্বিনের। দক্ষিণ ভারতীয় পরিবারের রীতি মেনে তাঁর নামের আগে রয়েছে তাঁর বাবার নাম। অশ্বিনের বাবা ক্লাবস্তরে ক্রিকেট খেলতেন। ব্যাটিংয়ের পাশাপাশি জোরে বোলিংও করতেন। বাবাকে দেখেই ছোটবেলায় ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন অশ্বিন।
|
মায়ের পরামর্শে স্পিনার
অশ্বিন কেরিয়ারের শুরু করেছিলেন ওপেনিং ব্যাটার হিসেবে। তিনিও জোরে বোলিং করতেন। অশ্বিনের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। মা চিত্রা অশ্বিনকে স্পিন বোলিং শুরু করার পরামর্শ দিয়েছিলেন। পেসার থেকে স্পিনার হয়ে ওঠার পিছনে অবদান ছিল কোচ সিকে বিজয়ের। অশ্বিন ভারতের হয়ে টেস্টে কঠিন সময়ে পাঁচটি টেস্ট শতরান হাঁকিয়েছেন। ছোটবেলায় ওপেনার হিসেবে শুরু করা অশ্বিন তাই বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিং দক্ষতারও উন্নতি ঘটিয়েছেন।
|
টেস্ট অভিষেকেই নজির
দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অভিষেক টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নজির যে ক্রিকেটারদের রয়েছে তাঁদের অন্যতম অশ্বিন। প্রথম ইনিংসে তিন উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এ ছাড়া একই টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ও শতরান করার নজির রয়েছে অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নিজের তৃতীয় টেস্টে ২০১১ সালে অশ্বিন ১৫৬ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট, ব্যাট হাতে প্রথম ইনিংসে করেন করেন ১০৩ রান।
|
বর্ণময় কেরিয়ার
টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট পাওয়ার রেকর্ডটি যুগ্মভাবে দখলে রেখেছেন অশ্বিন। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের মতো অশ্বিনও এই কীর্তি গড়েন কেরিয়ারের ৬৬তম টেস্টে। বর্তমানে অশ্বিন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। ৮৬টি টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৪৪২। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বার, ১০ উইকেট নিয়েছেন ৭ বার।
|
প্রীতির সঙ্গে প্রেম ও পরিণয়
অশ্বিনের স্ত্রী প্রীতি। ছোটবেলার বান্ধবীকে ২০১১ সালে বিয়ে করেন অশ্বিন। চেন্নাইয়ের এসএসএন কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে দুজনে ভর্তি হয়েছিলেন। তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। দুই পরিবারের মধ্যেও আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল। ফলে প্রেমের সম্পর্ক পরিণতি পাওয়ার পথই মসৃণই ছিল। ২০১০ সালে অশ্বিন ভারতীয় দলে সুযোগ পান। দেশ-বিদেশে অশ্বিনকে ভারতীয় দলের সঙ্গে থাকতে হতো। দীর্ঘ ফোনালাপ বা ডেটিংয়ের সময় কমলেও তা তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। ২০১১ সালে বাগদানের পর ওই বছরের নভেম্বরেই প্রীতিকে বিয়ে করেন অশ্বিন। বিয়ের পর ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটিও নেন অশ্বিন। ২০১৫ সালে তাঁদের কোলে আসে কন্যাসন্তান। তার নাম রাখা হয় আখিরা। পরের বছর ডিসেম্বরে দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম। চার দিন সে কথা গোপন রেখে দ্বিতীয় কন্যার জন্মের কথা অশ্বিন ও প্রীতি জনসমক্ষে আনেন ২৬ ডিসেম্বর।
One of the finest cricketers in the world! Happy birthday, @ashwinravi99! 🙌 pic.twitter.com/LqEuzVDXsU
— KolkataKnightRiders (@KKRiders) September 17, 2022












Click it and Unblock the Notifications