অশ্বিনের নয়া নজির, তিন যুগের রেকর্ড ভেঙে ঢুকলেন ৩০০ ক্লাবে

ভারতীয় বোলিং বিভাগের তারকা তিনি। বল হাতে নামলেই জাদু দেখালেন। ফের একবার জাদু দেখালেন অশ্বিন। 

নজির গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রুততম ৩০০ উইকেটের মালিক হলেন ভারতের এই স্পিনার। ভেঙে ফেললেন ডেনিস লিলি-র রেকর্ড। কেরিয়ারের ৫৪ তম ম্যাচে ৩০০ উইকেট ঝোলায় পুড়ে নিলেন ভারতের এই তারকা স্পিনার।

অশ্বিনের নয়া নজির, তিন যুগের রেকর্ড ভেঙে ঢুকলেন ৩০০ ক্লাবে

১৯৮১ সালে অস্ট্রেলিয়ান পেসার ডেনিস লিলি ৫৬ টেস্টে ৩০০ উইকেট তুলে নিয়ে সবচেয়ে দ্রুত ৩০০ উইকেটের নজির গড়েছিলেন। ৩৬ বছরের পুরোন সেই রেকর্ড ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ভেঙে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। এই উজ্জ্বল অধ্যায়ে অশ্বিনের কাছাকাছি রয়েছেন মুথাইয়া মুরলীধরণ, রিচার্ড হ্যাডলি , ম্যালকম মার্শাল, ডেল স্টেইনরা।

অশ্বিনের নয়া নজির, তিন যুগের রেকর্ড ভেঙে ঢুকলেন ৩০০ ক্লাবে

ভারতীয় বোলারদের মধ্য অশ্বিন পঞ্চম বোলার যিনি ৩০০ উইকেটের মাইলস্টোন পেরোলেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের দখলে। তিনি ৬১৯ টি উইকেটের মালিক। তাছাড়ও রয়েছেন কপিল দেব, হরভজন সিং, জাহির খান। বিষণ সিং বেদি, ভগত চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্নের সোনালি স্পিন ঐতিহ্যকে আরও অনেক বড় স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন অশ্বিন।

অশ্বিনের নয়া নজির, তিন যুগের রেকর্ড ভেঙে ঢুকলেন ৩০০ ক্লাবে

এদিকে নতুন এই নজির গড়ে খুশি হলেও নিজের স্বপ্নকে আরও অনেক বড় স্তরে নিয়ে যাচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তিনি জানিয়েছেন,'আমি সত্যিই আশা করি ৩০০- উইকেটের দ্বিগুণে যাবে, আমি সবে ৫০ -র মতো টেস্ট খেলেছি। দেখে মনে হতে পারে স্পিন বোলিং সোজা, কিন্তু এটা মোটেই সোজা নয়।'

তবে এই মাইলস্টোনের দিনে সাম্প্রতিক ওঠা বিতর্কেও জল ঢেলে দিয়েছেন অশ্বিন। জাদেজা ও তাঁকে বেশ কিছু সিরিজে বিশ্রামে রেখেছিল ভারতীয় বোর্ড। এর ফলেই গুঞ্জন উঠেছিল, হঠাৎ নিজের সেরা অস্ত্রকে কেন বসিয়ে রেখেছন ভারত অধিনায়ক। তবে এদিন তিনি বলেছেন, বিশ্রামটা তাঁর জরুরি ছিল। আর এটার জন্যই আরও বেশি সতেজ হয়ে ফিরেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+