Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিনসনের পাশে ইংল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী, সমব্যাথী অশ্বিনের মুখে আগামীর কথা

রবিনসনের পাশে ইংল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী, সমব্যাথী অশ্বিনের মুখে আগামীর কথা

বর্ণবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যমূলক বিতর্কের জেরে ইংল্যান্ডের ফাস্ট বোলার অলি রবিনসনকে সব ধরণের ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সাহসী সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না সে দেশের সংস্কৃতি মন্ত্রী অলিভার ডাউডেন। রীতিমতো টুইট করে ব্রিটিশ ক্রিকেটারের হয়ে তিনি গলা ফাটিয়েছেন। রবিনসনের জন্য দুঃখপ্রকাশ করেও ইসিবি-র সিদ্ধান্ত আগামীর জন্য বড় বার্তা বলে মনে করেছেন রবিচন্দ্রণ অশ্বিন।

রবিনসনের পাশে ইংল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী, সমব্যাথী অশ্বিনের মুখে আগামীর কথা

সোমবার এক টুইট বার্তায় অলি রবিনসনের বক্তব্য আপত্তিজনক মেনে নিয়েও ব্রিটিশ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন সে দেশের সংস্কৃতি মন্ত্রী অলিভার ডাউডেন। লিখেছেন, প্রায় এক দশক আগে ওই অন্যায় করেছিলেন রবিনসন। তখন তিনি নেহাতই কিশোর ছিলেন। সেই কিশোর এখন পুরুষ হয়ে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরেও রবিনসনকে সাসপেন্ডের সিদ্ধান্ত ইসিবি-র আরও একবার ভেবে দেখা উচিত বলে মনে করেন অলিভার ডাউডেন।

ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেই সাত উইকেট নেওয়া অলি রবিনসনের এই পরিণতির জন্য দুঃখপ্রকাশ করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। টুইট বার্তায় ভারতীয় স্পিনার লিখেছেন যে তিনি সাসপেন্ড হওয়া ক্রিকেটারের ব্যাথা বুঝতে পারছেন। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত আগামীতে সোশ্যাল মিডিয়া কোন পথে চালিত হতে চলেছে, তা প্রমাণ করেছে বলে মনে করেন অ্যাশ। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা অলি রবিনসনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেই মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এই ইস্যুতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করে রুট বলেছেন, অলির শাস্তি আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইংল্যান্ড ফাস্ট বোলারের পুরনো টুইট। অলি রবিনসনের ওই বর্ণবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য দেখে নড়েচড়ে বসেছিল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডও। ফলে দেরি না করে তারা কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েই ফেলে। কেবল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছিল। ম্যাচ শেষ হতেই রবিনসনকে নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। রবিনসনকে ইংল্যান্ড শিবির ছেড়ে তাঁর কাউন্টি ক্লাব সাসেক্সে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালে কাউন্টি ক্রিকেটে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে সই করেছিলেন অলি রবিনসন। সেই সময়ই তিনি সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। লর্ডস টেস্ট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই টুইটটি ফের ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। শুরু হয়েছিল বিতর্ক। বেগতিক বুঝে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে রীতিমতো বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছিল যে তারা এ ধরনের কাজকে সমর্থন করে না। পুরনো ঘটনা হলেও রবিনসনকে শাস্তি পেতে হবে বলেও ইসিবি-র তরফে জানানো হয়েছিল।

যদিও অলি রবিনসনের বর্তমান কাউন্টি সাসেক্সের তরফে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ যে সময়ে ঘটনাটি ঘটেছিল, তখন অভিযুক্ত ফাস্ট বোলার ওই ক্লাবে ছিল না বলেই জানানো হয়েছে। তবে গোটা ঘটনায় বিব্রত হয়েছেন অলি রবিনসন। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি লিখে তিনি এই ইস্যুতে ক্ষমাও চেয়েছেন। তাতে শেষরক্ষা হল না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+