ওয়েস্ট ইন্ডিজের 'বিরুদ্ধে' প্রেম অব্যাহত অশ্বিনের, এবারেও শতরান!
নর্থ সাউন্ড (অ্যান্টিগুয়া), ২৩ জুলাই : টেস্ট ম্যাচের প্রসঙ্গে ব্যাট হাতে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড বলতে গেলে ঠিকঠাক। ৩৩টি টেস্ট ম্যাচে ১২০০-র কিছু বেশি রান করেছেন অশ্বিন। গড়ে যা দাঁড়াচ্ছে ৩৪-এর একটু বেশি। বল হাতে তুলে নিয়েছেন ১৭৬টি উইকেট, সেখানে গড় প্রায় ২৬। যার ফলে তাঁকে একজন ভাল অলরাউন্ডার বলতে বাধা নেই।[ বিরাট কোহলি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিদেশের মাটিতে ২০০ হাঁকালেন]
কিন্তু প্রসঙ্গ যখন ওঠে ওয়েস্ট ইন্ডিজের, তখন বল হোক বা ব্যাট, সবেতেই চাবুক পারফরম্যান্স অশ্বিনের। অ্যান্টিগুয়ার প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট জীবনের তৃতীয় সেঞ্চুরিটি করে ফেললেন দক্ষিণী এই ক্রিকেটার। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অশ্বিনের বাকি দুটো সেঞ্চুরিও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

২০১১ সালে সিরিজে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ নম্বরে ব্যাট করতে এসে ১০৩ রান করেছিলেন অ্শ্বিন। ভারত সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করেছিল। ভারত ২-০ রানে সেই টেস্ট সিরিজটি জিতেছিল। ২২উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার ছিলেন অশ্বিনই।[দুর্ভাগ্য কাটিয়ে ক্যারিবিয়ান মাটিতে প্রথম সেঞ্চুরি কোহলির, টেস্টের প্রথম দিনেই আধিপত্য ভারতের ]
২০১৩ সালে ইডেন গার্ডেন্সে শচীন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচে আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অশ্বিন। ১২৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রোহিত শর্মার সঙ্গে পার্টনারশিপে সপ্তম উইকেটে ২৮০ রান যোগ করেছিলেন তিনি। যা সপ্তম উইকেটে তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন পাশাপাশি এবারেও সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারও তিনিই ছিলেন। ১২টি উইকেট এসেছিল তাঁর ঝুলিতে।
অ্যান্টিগুয়ার ম্যাচেও অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপে স্কোরবোর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৬৮ রান যোগ করেন অশ্বিন। উইকেট কিপার ঋদ্ধিমান সাহার সঙ্গে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। যার ফলে ভারত ৫০০ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে পারে। ৫৬৬/৮ রানের পর ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে।












Click it and Unblock the Notifications