Ashwin Retires: অশ্বিন যবনিকা টানলেন ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে, দখলে একঝাঁক রেকর্ড

Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা পড়ল। ২০১০ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক।

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটি হয়ে থাকল চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের অ্যাডিলেড টেস্ট।

Ashwin Retires

রবিচন্দ্রন অশ্বিন যখন চেন্নাইয়ের রাস্তায় টেনিস বলে ক্রিকেট খেলতেন, তখন সেই সোডুকু বল দিয়ে লেগ স্পিন করতেন। বয়সভিত্তিক ক্রিকেটে ছিলেন ওপেনিং ব্যাটার, যে কথা আজ বলেছেন রোহিত শর্মা। সেই অশ্বিনই অবসর নিলেন দেশের সেরা অফ-স্পিনার হিসেবে।

অশ্বিনের ক্যারম বলের উত্তর খুঁজে পাননি তাবড় ব্যাটার। বোলিংয়ের পাশাপাশি তিনি ব্যাট হাতেও ভারতকে ভরসা জুগিয়েছেন। ৬টি টেস্ট শতরান তাঁর নামের পাশে। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি টেস্টে পাঁচশো উইকেটের ক্লাবে যোগ দেন। কেরিয়ার শেষ করলেন ৫৩৭টি টেস্ট উইকেট নিয়ে।

টেস্টে সর্বকালের সেরা উইকেটশিকারীদের তালিকায় সপ্তম স্থানে রইলেন অশ্বিন, চতুর্থ স্পিনার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের রয়েছে ৭৬৫টি উইকেট। এ ক্ষেত্রেও তাঁর আগে শুধু অনিল কুম্বলে, যাঁর ঝুলিতে রয়েছে ৯৫৩টি আন্তর্জাতিক শিকার।

টেস্টে ৫০০ উইকেট দখল করেন অশ্বিন ৯৮তম টেস্টে। যা দ্বিতীয় দ্রুততম। দেশের মাটিতে টেস্টে অশ্বিনের রয়েছে ৪৭৫টি উইকেট। আর দুটি শিকারই তাঁকে এই নিরিখে অনিল কুম্বলের চেয়ে এগিয়ে রাখতে পারতো। মুথাইয়া মুরলীধরন ও অশ্বিন- দুজনেই ১১ বার করে টেস্টে সিরিজ সেরা হয়েছেন।

অভিষেক টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটারদের অন্যতম অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সবচেয়ে বেশিবার লেগ বিফোরকে করে প্রতিপক্ষ ব্যাটারদের সাজঘরে ফেরান। অশ্বিনের ক্ষেত্রে এই সংখ্য়া ৩০২। মুরলী ৩৩৬ ও জেমস অ্যান্ডারসন ৩২০ রয়েছেন অশ্বিনের আগে।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ বার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন অশ্বিন। তিনি শেন ওয়ার্নের সঙ্গে এই নিরিখে যুগ্ম দ্বিতীয় স্থানে রয়েছেন। মুরলীর ক্ষেত্রে এই সংখ্যা ৩৭, যা ছোঁয়া দুঃসাধ্য। অশ্বিন টেস্টে ১০৯টি উইকেট পেয়েছেন বোল্ড করে, যা টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বাধিক।

একই টেস্টে পাঁচ ইনিংস নেওয়ার পাশাপাশি শতরান করার নজির যে কয়েকজন ভারতীয় প্লেয়ারের রয়েছে তাঁদের অন্যতম অশ্বিন। তিনি চারবার এমনটা করে দেখিয়েছেন, যা বিশ্বে তাঁকে দুইয়ে রেখেছে ইয়ান বোথামের (৫) পরেই। ভারতীয়দের মধ্যে অশ্বিন ছা়ড়া এই নজির রয়েছে ভিনু মাঁকড়, পলি উমরিগড় ও রবীন্দ্র জাদেজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+