Ashwin Retires: বিদায়ী ম্যাচ না খেলায় আক্ষেপ নেই অশ্বিনের, প্রাপ্তিটুকু নিয়েই গর্বিত হতে চান তারকা স্পিনার
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন আর অশ্বিন। অবসর নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন সদ্য ভারতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই ক্রিকেটার। ব্রিসবেন টেস্টে খেলেনি। ফলে কোনও বিদায়ী ম্যাচও খেলার সুযোগ পেলেন না অশ্বিন। কপিল দেবের মতো কিংবদন্তি মনে করেন অশ্বিনের মতো ক্রিকেটারের বিদায়ী ম্যাচ অবশ্যই প্রাপ্য ছিল।
বিদায়ী ম্যাচ খেলতে না পারায় কোনও আক্ষেপ নেই অশ্বিনের। একটি সাক্ষাতকারে অশ্বিন অকপটে জানিয়ে দিয়েছেন বিদায়ী ম্যাচের কোনও প্রত্যাশা তার মধ্যে ছিল না। অশ্বিনের কথায়, আমি জমকালো বিদায়ের পক্ষপাতী নই। আমি মনে করি না কাউকে জমকালো বিদায় অনুষ্ঠান দেওয়া উচিত। বিশেষ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কাউকে এই ভাবে বিদায় দেওয়া উচিত। যাতে তিনি কষ্ট পান বা ভারাক্রান্ত হন।

অশ্বিন নিজের বক্তব্যে জানিয়েছেন, আমরা কেন বার বার অনুকরণ করব! আমি মনে করি যে একজনের কৃতিত্বের সম্মান একটা ম্যাচের মধ্য দিয়ে দেওয়া সম্ভব নয়, একজন যে উত্তরাধিকার রেখে যায়, যেভাবে খেলাটি ছেড়ে সেই উত্তরাধিকারী সেই জায়গাটি নেয়। বরং নিজের কাজের মধ্য দিয়ে সবাইকে অনুপ্রাণিত করা উচিত। ব্যক্তি বিশেষের বিদায়ী ম্যাচ খেলার ক্ষতি করতে পারে।
একইসঙ্গে অশ্বিন আরও বলেছেন, এ নিয়ে আমার কোন আক্ষেপ নেই। আমি যদি টেস্টে ৫৩৭ উইকেট নিয়ে খুশি না হই, তাহলে আমি কীসের জন্য খুশি হব? যেটা নেই সেটা নিয়ে আমি দুঃখ পাব কেন? মানিয়ে নেওয়ার মধ্যেই বড় আনন্দ আছে। আপনি এমন কিছুর পেছনে ছুটুন যা আপনার কাছে নেই কিন্তু আফসোস করবেন না যেটা আপনার কাছে নেই।
অবসরের কারণ প্রসঙ্গে অশ্বিন আগেই জানিয়েছিলেন, আমি আগেও বলেছি যেদিন আমি ঘুম থেকে উঠে অনুভব করব আমার মধ্যে সৃজনশীল দিকটি আর নেই আমি সেদিন খেলা ছেরে দেব। সম্প্রতি, আমি অনুভব করেছি যে সৃজনশীল দিকটির খুব বেশি আমার বাকি নেই। আমি ভাবতে লাগলাম কোথায় আমি পরীক্ষা নিরীক্ষা এবং অন্বেষণ করার চালাতে পারি! খেলাতে এটা বেশি বাকি নেই, তাই বিকল্প অনুসন্ধান করাই ভালো।












Click it and Unblock the Notifications