Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা সচেতনতায় বিতর্কিত 'মানকাড'-কে কেন হাতিয়ার বানালেন রবীচন্দ্রন অশ্বিন

করোনা সচেতনতায় বিতর্কিত 'মানকাড'-কে কেন হাতিয়ার বানালেন রবীচন্দ্রন অশ্বিন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশে কেন্দ্রীয় সরকার আরোপিত লকডাউনের সিদ্ধান্ত করেছেন আগেই। এবার এ ব্যাপারে মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়ায় অভিনব পোস্ট করলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। পোস্টটি বিতর্কিত হলেও বর্তমান সময়ের জন্য উপযুক্ত বলে মনে করেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার।

দেশব্যাপী লক ডাউন

দেশব্যাপী লক ডাউন

করোনা ভাইরাসের প্রভাব কমাতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এর অর্খ, আগামী তিন সপ্তাহ ঘরবন্দি থাকতে হবে মানুষকে। বন্ধ থাকবে উড়ান ও ট্রেন চলাচল। রাস্তায় বাস কিংবা গাড়িও বেরোবে না এই ক-দিন। কেবল মুদি, ওষুধ সহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসের পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

অশ্বিনের সমর্থন

অশ্বিনের সমর্থন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দেশের প্রত্যেক মানুষকে সরকারি নিষেধাজ্ঞাকে সম্মান জানানোর পরামর্শও দিয়েছেন অশ্বিন। নিজের টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে তিনি রেখেছেন, 'লেটস স্টে ইন্ডোরস ইন্ডিয়া'।

সচেতনতায় 'মানকড'

সচেতনতায় 'মানকড'

গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলার সময় প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান জোস বাটলারকে নন স্ট্রাইকার এন্ডে, ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় 'মানকাড' নিয়মে রান আউট করেছিলেন অশ্বিন। তা নিয়ে মাঠের মধ্যে তর্কে জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। বিতর্কের জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। সেটিকেই করোনার বিরুদ্ধে সচেনতা প্রচারে কাজে লাগালেন রবীচন্দ্রন অশ্বিন।

কী বললেন অশ্বিন

সেদিন জোস বাটলারের ক্রিজ ছাড়া যেমন ভুল হয়েছিল, তেমন এই সময় মানুষের বাড়ি থেকে বেরোনো বিপজ্জনক হবে বলে মনে করেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। লকডাউনের মধ্যে দেশবাসীকে ঘরে সুস্থ থাকার বার্তা দিয়েছেন অ্যাশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+