India vs Australia: ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি, রাতেই ব্যাট হাতে অনুশীলনে অশ্বিন, দেখুন ভিডিও
১৮ মাস পরে ওয়ানডে দলের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন মোহালিতে। অজিদের বিরুদ্ধে এক উইকেট নেন তিনি। বল হাতে পারফরম্যান্স করার সুযোগ পেলেও ব্যাট করার সুযোগ পাননি। তাই ম্যাচ শেষে ব্যাটিং সাধনায় মগ্ন হয়ে পড়লেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। ক্রিকেট মহলের ধারনা অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপের দরজা খুলতে পারে অশ্বিনের জন্য।তাই প্রস্তুতিতে ফাঁক রাখছেন না অশ্বিন।
মোহালিতে ম্যাচের পরে অশ্বিন বিশ্রাম না নিয়ে ব্যাট হাতে নেটে নেমে পরেন। রাত দশটায় মোহালির মাঝ মাঠে পুরো দমে ব্যাটিং অনুশীলন করেন অশ্বিন। ভারতীয় তারকা ক্রিকেটারের এই অনুশীলনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। অনেকেই প্রশংসা করেছেন অশ্বিনের।

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারানোর সতীর্থরা যখন সাজঘরে ফিরে গিয়েছেন। পরে দেখা যায় অশ্বিন ব্যাটিং অনুশীলন করছেন পুরোদমে। সঙ্গী দলের সাপোর্ট স্টাফরা। ম্যাট শেষের পর হেলমেট, গ্লাভস, প্যাড পরে সোজা চলে গেলেন নেটে। অনুশীলন শুরু করে দিলেন। দল জেতার পর এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু সামনে বিশ্বকাপ ফলে নিজেকে প্রমাণ করার কোনও সুযোগ হাতছাড়া করতে রাজী নন অশ্বিন।
অশ্বিন শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এত দিন পর বিশ্বকাপের আগে তাঁকে দলে ফেরানো দ্রাবিড় শুধুই একটা সুযোগ বললেও অনেকের মতে এটা বিশ্বকাপের সুযোগ। অভিজ্ঞ অশ্বিনও চাইবেন সেটা কাজে লাগাতে। অক্ষর প্যাটেল পুরো ফিট না হলে ৮ অক্টোবর চেন্নাইয়ের মাঠেও যে অশ্বিনকে দেখা যাবে না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না।
— Nihari Korma (@NihariVsKorma) September 23, 2023
দ্রাবিড় বলেছিলেন, "অশ্বিন দলে আসায় অভিজ্ঞতা বাড়ল। সেই সঙ্গে আট নম্বরে নেমে ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারবে ও। যদিও এই সিরিজ় অশ্বিনের জন্য কোনও পরীক্ষা হতে যাচ্ছে না। অশ্বিনের কাছে এক দিনের ক্রিকেটে শুধু আরও একটা সুযোগ।"

ঘরের মাঠে বিশ্বকাপ। স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে বদল হতেই পারে। এখনও সেই সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। ২৮ সেপ্টেম্বর অবধি বিশ্বকাপের স্কোয়াডে বদল করা যাবে। যদিও অশ্বিন মুখে বলেছেন, 'আমি বড় কোনও প্রত্যাশা নিয়ে চলি না। আমার লক্ষ্য থাকে অনুশীলন এবং ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কারণ প্রত্যাশা পূরণ না হলে সেটা কষ্টের হয়।'












Click it and Unblock the Notifications