বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাড়ল চিন্তা, কতটা গুরুতর অশ্বিনের চোট?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। বুমরাহ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা আগেই ছিটকে গিয়েছেন চোটের জন্য। এবার নতুন করে উদ্বেগ তৈরি হল রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে শেষ মুহুর্তে ছিটকে যান অশ্বিন। পিঠে চোটের(ব্যাক স্প্যাজম) কারনেই আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেনি তামিল এই স্পিনার।
টসের সময় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন জানান, শেষ মিনিটে অশ্বিন পিঠে চোট পান, যার ফলে তিনি ম্যাচে নামতে পারেননি। পিঠে চোট বরাবরই গুরুতর। এর আগেই পিঠের চোট বেশ ভুগিয়েছে ভারতীয় দলের এই তারকা স্পিনারকে।

এরআগে কেএল রাহুল বা জয়দেব উনাদকাটের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেয় বিসিসিআই। প্রয়োজনে অশ্বিনকে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হতে পারে।
ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও অশ্বিন অত্যন্ত নির্ভরযোগ্য টিম ইন্ডিয়ার জন্য।ভারতীয় দলের হয়ে ৯২টি টেস্ট খেলা অশ্বিন ৪৭৪টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে পাঁচটি শতরানও আছে। টেস্ট ক্রিকেটে এখন আর অশ্বিনকে নিয়মিত ভারতীয় দলে দেখা না গেলেও লাল বলের ক্রিকেটে বড় ভরসা তিনি। ফলে তাঁর চোট কিন্তু কপালে চিন্তার ভাঁজকে আরও চওড়া করেছে টিম ম্যানেজমেন্টের।

বিসিসিআই খবর, কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোচ সাপোর্ট স্টাফরা। আইপিএলের প্লে-অফে যাওয়া দলের যে সব ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে তিনি রওনা দেবেন দলের ম্যানেজার।

ইতিমধ্যেই সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। ৭-১১ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে এই ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications