মোতেরায় হ্যাডলি, স্টেইনকে টপকে মুরলীকে কাছে পৌঁছনোর সুযোগ অশ্বিনের সামনে

মোতেরায় হ্যাডলি, স্টেইনকে টপকে মুরলীকে কাছে পৌঁছনোর সুযোগ অশ্বিনের সামনে

আগামী ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দিন-রাতের ফর্ম্যাটে হবে এই ম্যাচ। যেখানে টেস্ট বোলারদের এক অনবদ্য ক্লাবে প্রবেশ করতে চলেছেন রবিচন্দ্রণ অশ্বিন। কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, ডেল স্টেইনকে টপকে গ্রেট মুথাইয়া মুরলীধরনের কাছে পৌঁছনোর সুযোগ পাবেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার।

৪০০ উইকেটের দোরগোড়ায়

৪০০ উইকেটের দোরগোড়ায়

ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৭৬টি টেস্টে খেলে ৩৯৪টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে আর ৬ উইকেট নিলেই ৪০০-এর ক্লাবে প্রবেশ করবেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিংয়ের পর ভারতের চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়বেন অ্যাশ।

দ্বিতীয় দ্রুততম বোলার

দ্বিতীয় দ্রুততম বোলার

মোতারায় ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে পারলে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে এই নজির গড়বেন রবিচন্দ্রণ অশ্বিন। কেরিয়ারের ৭৭তম টেস্টে এই মাইলস্টোন পুঁতবেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইনকে টপকে যাবেন অশ্বিন।

হ্যাডলি ও স্টেইনের ডুয়েল

হ্যাডলি ও স্টেইনের ডুয়েল

নিজ নিজ দেশের হয়ে মোট ৮০টি টেস্ট খেলে ৪০০ উইকেটের ঘরে পৌঁছেছিলেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। টেস্টে দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়া ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন দুই প্রাক্তন তারকা।

শীর্ষে মুরলীধরন

শীর্ষে মুরলীধরন

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। মাত্র ৭২টি টেস্ট খেলে ৪০০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার। কেরিয়ারে মোট ৮০০টি উইকেট নিয়েছেন মুরলী। মোতেয়ার ৪০০ উইকেটের ঘরে প্রবেশ করতে পারলে সেই কিংবদন্তির কাছাকাছি পৌঁছবেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+