ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে আইসিসি-র সম্ভাব্য সেরাদের তালিকায় ভারতের অশ্বিন

ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে আইসিসি-র সম্ভাব্য সেরাদের তালিকায় ভারতের অশ্বিন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ফলাফলে টেস্ট সিরিজে এগিয়ে থাকা ভারতীয় ক্রিকেট দল স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের কাছে কৃতজ্ঞ থাকবে। অভিজ্ঞ অফ স্পিনার যেভাবে ব্যাটে বলে কামাল করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। নড়েতড়ে বসেছে আইসিসিও। ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে তিন জনের যে সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নান আছে অশ্বিনের।

সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে অশ্বিন

সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে অশ্বিন

আইসিসি-র বিচারে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। এই বিভাগে সম্ভাব্য তিন পুরুষ ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে ভারতীয় অফ স্পিনারের নাম রয়েছে বলে জানিয়েছে আইসিসি।

দৌড়ে আর কারা

দৌড়ে আর কারা

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে এ লড়াইয়ে সামিল রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। যিনি চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত শতরান করেছিলেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের অনবদ্য ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের কেইল মেয়ার্সকে এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে লড়াইয়ে যে রবিচন্দ্রণ অশ্বিনের পাল্লা ভারী, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত অশ্বিন

টেস্ট কেরিয়ারে ৪০০ উইকেটের মালিক হওয়া রবিচন্দ্রণ অশ্বিন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে রয়েছেন। চলতি সিরিজে তিন ম্যাচ খেলে ২৪টি উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে অনবদ্য শতরান করে টিম ইন্ডিয়াকে জয়ের সিঁড়ি তৈরি করে দিয়েছিলেন অ্যাশ।

অশ্বিনের কেরিয়ার

অশ্বিনের কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৭টি টেস্ট, ১১১টি ওয়ান ডে ও ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রবিচন্দ্রণ অশ্বিন তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪০১, ১৫০ ও ৫২টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ব্যাট হাতে পাঁচ বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন অ্যাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+