আবারও দ্রুততম অশ্বিন টপকালেন কুম্বলেকে, বিস্তারিত জেনে নিন
আবারও দ্রুততম অশ্বিন টপকালেন কুম্বলেকে, বিস্তারিত জেনে নিন
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে পর পর উইকেট নিয়ে এক অন্যন্য রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কান স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনের সঙ্গে এক আসনে বসার পাশাপাশি স্বদেশী কিংবদন্তী অনিল কুম্বকে টপকে গেলেন অশ্বিন।

অশ্বিনের ২৫০
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সে দলের অধিনায়ক মোমিনুল হককে বোল্ড করেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এরপরেই দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। পরে অবশ্য বাংলাদেশি ব্যাটসম্যান মহম্মদুল্লার উইকেটও নেন অশ্বিন।

দ্রুততম অশ্বিন
বিশ্বের দ্রুততম বোলার হিসেবে দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলিধরনকে ছুঁলেন রবীচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে দু-জনেই ৪২ ম্যাচ খেলে এই মাইলস্টোনের অধিকারি।

কুম্বলেকে টপকে
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে। দেশের মাঠে ৪৩ ম্যাচ খেলে ২৫০ উইকেট নেন জাম্বো। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার রঙ্গনা হেরথ ঘরের মাঠে ৪৪তম টেস্ট ম্যাচে ২৫০ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও ভারতের হরভজন সিং যথাক্রমে ৪৯ ও ৫১তম ম্যাচে এই নজির গড়েন।

এলিট ক্লাবে অশ্বিন
অনিল কুম্বলে ও হরভজন সিং-র পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের মাঠে ২৫০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications