চেন্নাই টেস্টে শতরান হাঁকিয়ে বথামের দোরগোড়ায় অশ্বিন, সোবার্স-কালিসকে টেক্কা ভারতীয় স্পিনারের

চেন্নাই টেস্টে শতরান হাঁকিয়ে কালিস, সোবার্সের ক্লাবে প্রবেশ অশ্বিনের

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতরান হাঁকিয়ে এক অনন্য ক্লাবে প্রবেশ করলেন রবিচন্দ্রণ অশ্বিন। টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কালিস ও ওয়েস্ট ইন্ডিজের গ্রেট গ্যারি সোবার্সকে। কিংবদন্তি ইয়ান বথামের থেকে আর দুই ধাপ দূরে রয়েছেন ভারতীয় অফ স্পিনার। কোন সে নজির, তা দেখে নেওয়া যাক।

অশ্বিনের শতরান

অশ্বিনের শতরান

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। একই সঙ্গে সংশ্লিষ্ট টেস্ট ভারতের জয় কার্যত নিশ্চিত করে ফেললেন অফ স্পিনার। টেস্ট ক্রিকেটে এটি অশ্বিনের পঞ্চম শতরান।

অশ্বিনের স্কোর

অশ্বিনের স্কোর

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে ১০৬ রান করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। ১৪টি টার ও একটি লম্বা ছক্কা আসে তাঁর ব্যাট। অশ্বিনের লড়াকু ইনিংসের সৌজন্যে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে ৪৮১ রানের পাহাড় খাড়া করল ভারতীয় ক্রিকেট দল।

অনন্য ক্লাবে অশ্বিন

অনন্য ক্লাবে অশ্বিন

এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শতরান হাঁকালেন ভারতীয় অফ স্পিনার। একই টেস্টে দুই কীর্তি গড়ে এক অনন্য নজির গড়লেন অশ্বিন। মোট তিন বার একই সাফল্য হাসিল করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কালিস, ওয়েস্ট ইন্ডিজ গ্রেট স্যার গ্যারি সোবার্স ও বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসানকে টপকে গেলেন ভারতীয় স্পিনার। তিন রথিই দুই বার একই টেস্টে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন।

তালিকার শীর্ষে কে

তালিকার শীর্ষে কে

একই প্রেক্ষাপটে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ান বথাম। মোট পাঁচ বার একই টেস্টে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+