সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুততম ২৫০ উইকেট রবিচন্দ্রণ অশ্বিনের

সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে বিশ্বের সবচেয়ে দ্রুততম হিসাবে ২৫০ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রণ অশ্বিন। এদিন বাংলাদেশের শতরানকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

হায়দ্রাবাদ, ১২ ফেব্রুয়ারি : সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলে বিশ্বের সবচেয়ে দ্রুততম হিসাবে ২৫০ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রণ অশ্বিন। এদিন বাংলাদেশের শতরানকারী ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এদিন ষষ্ঠ ভারতীয় বিশ্বের নিরিখে ৪০ তম বোলার হিসাবে ২৫০ উইকেটে পৌঁছন অশ্বিন। এছাড়া বিশ্বের দ্বাদশতম স্পিনার হিসাবেও আড়াইশো উইকেটের মাইলফলক স্পর্শ করে রেকর্ড গড়েছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে উইকেট পাওয়ার বিচারে তাঁর আগে রয়েছেন বিষেন সিং বেদী (২৬৬), জাহির খান (৩১১), হরভজন সিং (৪১৭), কপিল দেব (৪৩৪) ও অনিল কুম্বলে (৬১৯)।

সবচেয়ে কম টেস্ট খেলে দ্রুততম ২৫০ উইকেট রবিচন্দ্রণ অশ্বিনের

এই টেস্টের আগে মাইলফলক থেকে ২ উইকেট কম ছিল অশ্বিনের। তবে শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে আউট করে তা ছুঁয়ে ফেলেন অশ্বিন। মাত্র ৪৫টি টেস্ট আড়াইশো উইকেট পেলেন তিনি।

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান পেসার ডেনিল লিলির দখলে। তিনি ৪৮টি টেস্টে এই কৃতিত্বে পৌঁছেছিলেন। আর ৮টি উইকেট পেলেই এক মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব যা কুম্বলের রয়েছে তা টপকে যাবেন অশ্বিন।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় অশ্বিনের। তখন থেকেই তিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য। আড়াইশো উইকেটের মধ্যে ১৩২ জন বাঁ হাতি খেলোয়াড়কে আউট করেছেন রবিচন্দ্রণ অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+