Ravichandran Ashwin: অধিনায়কত্ব নিয়ে বাবরদের মিউজিক্যাল চেয়ার, পাকিস্তান ক্রিকেটের হাল নিয়ে মুখ খুললেন অশ্বিন
জটিলতার আবর্তে পাকিস্তান ক্রিকেট। ফের একবার একদিনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। পাকিস্তান দলের অধিনায়কত্বের দৌড়ে আছেন একাধিক ক্রিকেটার। তারই মধ্যে পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্সও একেবারেই ভালো নয়। ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে পাক দল। এই পরিস্থতিতে পাকিস্তান দলকে নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।
নিয়মিত নিজের ইউটিউব চ্যানেবলে বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন অশ্বিন, সম্প্রতি একটি ভিডিও-তে পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে নিজের বক্তব্য পেশ করেছেন অশ্বিন। যেভাবে পাকিস্তান দলে নেতৃত্বের জন্য লড়াই চলছে তাকে মিউজিক্যাল চেয়ারের খেলার সঙ্গে তুলনা টেনেছেন অশ্বিন।

এখানেই থেমে না থেকে অশ্বিন আরও বলেন, 'মাঝে মধ্যেই অধিনায়কত্ব নিয়ে তাদের পরিস্থিতি অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতোই হয়। সংগীত বাজতে থা্কে তারা কেবল চেয়ার দখলের কথা ভাবতে থাকে। এটা কেমন বিষয় ২০২৩ সালের বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে বাবর আজম পতদ্যাগ করেন তারপর শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করা হয়। কিন্তু বাবরকে ফের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক করা হয়। শান মাসুদকে টেস্ট অধিনায়ক করা হয়। এখন পরিস্থিতি দেখুন ঘরের মাঠে ওরা সিরিজ জিততে পারছে না। অনেকদিন টেস্ট জেতেনি।'
এখানেই থেমে না থেকে অশ্বিন আরও বলেছেন, 'একজন ক্রিকেটার হিসেবে আমি নিজের পারফরম্যান্স নিয়ে ভাবব নাকি দল নিয়ে কারণ সাজঘরের পরিবেশ ঠিক না থাকলে ক্রিকেটার নিজের খেলায় ফোকাস করতে পারবে না। দল নিয়েই সে বেশি ভাববে। প্রত্যেকের নিজের খেলার উপর ফোকাস করা উচিত।'
Women's T20 World Cup: প্রথম ম্যাচে হেরে প্রবল চাপে ভারত, কীভাবে হরমনপ্রীতরা পাবেন সেমির টিকিট? জানুন সমীকরণ
আগামী বছর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা পাকিস্তান দলের। কিন্তু তার আগেই দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক আইসিসি ইভেন্টগুলিতে বাবরদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এই পরিস্থিতিতে পড়শি দেশের ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন অশ্বিনও।












Click it and Unblock the Notifications