শাস্ত্রী-ধোনির ব্যক্তিত্বের সমঝোতা নিয়ে চিন্তিত গাভাসকর, প্রত্যাবর্তনে আপ্লুত অশ্বিন

ভারতের টি২০ দলে প্রত্যাবর্তন ঘটাতে পেরে উচ্ছ্বসিত রবিচন্দ্রণ অশ্বিন, এমএস ধোনির ফিরে আসা নিয়ে বললেন গাভাসকর।

দুই বছরেরও বেশি সময় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে ফের দেখা মিলবে এমএস ধোনির। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে টি২০ বিশ্বকাপের জন্য বিরাট কোহলিদের মেন্টর হওয়ার দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তা মাথা পেতে নিয়েও নিয়েছেন মাহি। তবে তাঁর যাত্রাপথ যে দুর্গম হয়ে উঠতে পারে, তার একটা আভাস দিয়েছেন অভিজ্ঞ সুনীল গাভাসকর। হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মেন্টরেক ব্যক্তিত্বের সমঝোতা না হল ফলাফল উল্টো হতে পরে বলে আগাম জানিয়ে দিয়েছেন লিটল মাস্টার। অন্যদিকে চার বছর পর নীল জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেতে চলা রবিচন্দ্রণ এই প্রত্যাবর্তনে আপ্লুত হয়েছেন।

ফের নীল জার্সিতে অশ্বিন

ফের নীল জার্সিতে অশ্বিন

২০১৭ সালের জুলাই দেশের হয়ে শেষবার সীমিত ওভারের ক্রিকেট খেলা রবিচন্দ্রণ অশ্বিনকে যে এ দলে রাখা হবে, তা হয়তো ভাবেননি অনেকেই। আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে অ্যাশ নিজের জন্য এই জায়গা অর্জন করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক চেতন শর্মা। অশ্বিনের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হয়েছে ক্রিকেট মহল। উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পরপর চারটি টেস্ট ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ না পাওয়া রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে বিরাট কোহলির ব্যক্তিত্বের সংঘাত নিয়ে কথা উঠতে শুরু হয়েছিল। টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় শিবিরে অ্যাশের প্রত্যাবর্তন উক্ত জল্পনায় ইতি টানল বলা যেতে পারে।

অশ্বিনের টুইট

২০১৭ সালের পর ভারতের হয়ে আর সীমিত ওভারের ক্রিকেট খেলা হয়নি রবিচন্দ্রণ অশ্বিনের। তা বলে হেরে পিছিয়ে যান অভিজ্ঞ অফ স্পিনার। বরং মনের জোরেই এগিয়ে গিয়েছেন। নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে মনের ডায়েরিতে অবিরাম লিখে গিয়েছেন প্রত্যাবর্তন ও লড়াইয়ের কাহিনি। মনে বিশ্বাস রেখেছিলেন যে সম্ভব। অবশেষে তা করে দেখেয়ি নিজের আবেগ চেপে রাখতে পারেননি রবিচন্দ্রণ। এই দীর্ঘ সময়ে বড় মনীষীদের যে যে উক্তি ও ভাবনা তাঁকে ভিতর থেকে জাগিয়ে রেখেছে, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন। উচ্ছ্বসিত অফ স্পিনার টুইট করে নিজের খুশি প্রকাশ করেছেন। নিজের পোস্টে দুর্দান্ত একটি কোট তুলেও ধরেছেন অ্যাশ।

শাস্ত্রী-ধোনির ব্যক্তিত্বের সমঝোতা

শাস্ত্রী-ধোনির ব্যক্তিত্বের সমঝোতা

যে ব্যক্তি দেশকে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন, সেই এমএস ধোনির মেন্টর হয়ে টিম ইন্ডিয়ার সঙ্গে পুনর্মিলনকে স্বাগত জানিয়েছেন সুনীল গাভাসকর। সেই সঙ্গে সতর্কও করেছেন অভিজ্ঞ লিটল মাস্টার। তাঁর কথায়, এই ভারতীয় দলকে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন রবি শাস্ত্রী। দলকে তিনি হাতের তালুর মতো চেনেন। গাভাসকরের কথায়, শাস্ত্রীর নিজস্ব রণনীতি ও পরিকল্পনা রয়েছে। মেন্টর এমএস ধোনির ভাবনার সঙ্গে তার মিল না ঘটলে ফলাফল নেতিবাচক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সানি ভাই। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির মতো বুদ্ধিমান ও ধ্বংসাত্মক ক্রিকেটার কম এসেছেন বলে দাবি করেছেন সানি। বলেছেন, পাহাড় প্রমাণ অভিজ্ঞতার অধিকারী মাহির সঙ্গে শাস্ত্রীর মানসিকতা মিলে গেলে তা ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

প্রথম একাদশে সুযোগ পাবেন কি অশ্বিন

প্রথম একাদশে সুযোগ পাবেন কি অশ্বিন

টি২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ জনের দলে রবিচন্দ্রণ অশ্বিনের উপস্থিতিকে উল্লেখযোগ্য বলে আখ্যা দিয়েছেন সুনীল গাভাসকর। তবে প্রথম একাদশে অভিজ্ঞ স্পিনারের জায়গা হবে কিনা, তা নিয়ে সন্দেহও প্র্রকাশ করেছেন লিটল মাস্টার। তাঁর কথায়, ইংল্যান্ড সফরেও ভারতেক ১৫ জনের দলে রয়েছেন অশ্বিন। একটি ম্যাচেও তিনি মাঠে নামার সুযোগ পাননি। কেবল সেই হতাশা দূর করার জন্যই অ্যাশকে টি২০ বিশ্বকাপগামী দলে নেওয়া হল নাকি তাঁকে প্রথম একাদশে খেলানো হবে, তা নিয়ে সন্দিহানে রয়েছেন দেশের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+