অশ্বিন টপকে গেলেন কপিলকে, ইন্দোর টেস্টে ভারতীয় পেসার হিসেবে মাইলস্টোন স্পর্শ উমেশের
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে ১০০টি উইকেট দখল করে এলিট লিস্টে নাম তুললেন উমেশ যাদব।
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে আজ অস্ট্রেলিয়ার উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। যার জেরে ৩৩ বলের মধ্যে অস্ট্রেলিয়া ১১ রান তোলার ফাঁকে হারাল ৬ উইকেট। তিনটি করে উইকেট গেল অশ্বিন ও উমেশের ঝুলিতে। যার সুবাদে দুজনেই গড়লেন কিছু স্মরণীয় কীর্তি।

অশ্বিনের নয়া নজির
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অশ্বিন উঠে এলেন তিন নম্বরে। টপকে গেলেন কপিল দেবকে। ভারতের হয়ে ৪৪৮টি ইনিংসে হাত ঘুরিয়ে কপিলের রয়েছে ৬৮৭টি উইকেট। অষ্বিন এদিন অ্যালেক্স ক্যারির উইকেট দখলের সঙ্গে সঙ্গেই টপকে যান ভারতের প্রাক্তন অধিনায়কের কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৭তম ইনিংসে এটি ছিল অশ্বিনের ৬৮৮তম শিকার।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট দখল
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের। তিনি ৪৯৯টি ইনিংসে ৯৫৩টি উইকেট সংগ্রহ করেছেন। ৪৪২ ইনিংসে ৭০৭টি উইকেট রয়েছে হরভজন সিংয়ের। তাঁর পরেই রয়েছেন অশ্বিন। কপিল দেব ৪৪৮টি ইনিংসে ৬৮৭টি এবং জাহির খান ৩৭৩টি ইনিংসে ৫৯৭টি উইকেট সংগ্রহ করেছেন।

অশ্বিনের কেরিয়ার
অশ্বিন এখনও পর্যন্ত ১৭১টি টেস্ট ইনিংসে ৪৬৬টি উইকেট নিয়েছেন, গড় ২৩.৯৩। ১১৩টি একদিনের আন্তর্জাতিকে ১৫১টি উইকেট রয়েছে অশ্বিনের, ৬৫টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর ঝুলিতে গিয়েছে ৭২টি উইকেট। ইন্দোর টেস্টে দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলের সর্বাধিক ১১১টি উইকেটের নজির টপকে গিয়েছেন নাথান লিয়ঁ। ২৫টি টেস্টে ৪৬ ইনিংসে লিয়ঁ ১১২টি নিয়েছেন ভারতের বিরুদ্ধে। অশ্বিন এখনও দ্বিতীয় ইনিংসে বল করবেন। ২১টি টেস্টের ৩৯ ইনিংসে ১০৬টি উইকেট রয়েছে অশ্বিনের।

উমেশ এলিট লিস্টে
উমেশ যাদব অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের তিনটি উইকেট দখল করেন। তার মধ্যে দুটি দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন প্রতিপক্ষ ব্যাটারদের। দেশের মাটিতে টেস্টে উমেশ যাদবের উইকেট-সংখ্যা আপাতত ১০১টি। ভারতীয় পেসারদের মধ্যে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে কপিল দেবের। কপিল ভারতের মাটিতে টেস্টে ২১৯টি উইকেট সংগ্রহ করেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাহির খান। তিনি ১০৮টি টেস্ট উইকেট নিয়েছেন দেশের মাটিতে। জাহির খান ও ইশান্ত শর্মা- দুজনেই ভারতের মাটিতে টেস্টে ১০৪টি করে উইকেট নিয়েছেন। তাঁদের পরেই জায়গা করে নিলেন উমেশ। কারসেন ঘাউড়ি ৭৭টি, মহম্মদ শামি ৭৪টি, রমাকান্ত দেশাই ৫৭টি, কোর্টনি ওয়ালশ ৪৩টি ওয়েস হল ৩৮টি উইকেট দখল করেছেন ভারতের মাটিতে টেস্ট ম্যাচে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications