রবিচন্দ্রন অশ্বিন এককভাবে ফের বিশ্বে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে, চমকপ্রদ উত্থান বিরাট কোহলির

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষস্থান ফের এককভাবে দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই সপ্তাহ আগে তিনি ১ নম্বর টেস্ট বোলার হন। গত সপ্তাহে প্রকাশিত তালিকায় পয়েন্ট খুইয়ে তাঁকে যুগ্মভাবে শীর্ষে থাকতে হয়েছিল জেমস অ্যান্ডারসনের সঙ্গে। আজ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে অশ্বিন একাই একে। ব্যাটারদের তালিকায় উত্থান বিরাট কোহলির।

অশ্বিন এককভাবে ফের বিশ্বে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষে

বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টটি ড্র হয়ে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন সদ্যসমাপ্ত সিরিজে ২৫টি উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ১৭.২৮। আমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ৯১ রানে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেন একটি উইকেট। এর ফলে অশ্বিনের রেটিং পয়েন্ট হয়েছে ৮৬৯। জেমস অ্যান্ডারসন (৮৫৯ পয়েন্ট) অনেকটাই পিছিয়ে পড়েছেন। তিন নম্বরে প্যাট কামিন্স (৮৪১), চারে কাগিসো রাবাডা (৮২৫) ও পাঁচে শাহিন শাহ আফ্রিদি (৭৮৭)।

প্রথম দশে ভারতীয় বোলারদের মধ্যে রয়েছে দু-জন। সাতে নেমে গিয়েছেন জসপ্রীত বুমরাহ (৭৮০)। নাথান লিয়ঁ (৭৫৭) আটে উঠে আসায় বোলারদের তালিকায় নয় নম্বরে নেমে গেলেন রবীন্দ্র জাদেজা (৭৫৩)। মহম্মদ শামি রয়েছেন ১৯ নম্বরে। ২৮ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জাদেজা। দুই নম্বর জায়গার দখল রেখেছেন অশ্বিন। অক্ষর প্যাটেল চার নম্বরে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। প্রথম দশে রয়েছেন দু-জন ভারতীয়। নয়ে রয়েছেন ঋষভ পন্থ। রোহিত শর্মা রয়েছেন দশে। বিরাট কোহলি তিন বছর পর টেস্ট শতরান পেয়েছেন। ১৮৬ রানের ইনিংস তাঁর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে অনেকটাই। কিং কোহলি সাত ধাপ উঠে ১৩ নম্বরে চলে এসেছেন।

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা ভারতের বিরুদ্ধে সিরিজে সবচেয়ে বেশি ৩৩৩ রান করেছেন। তিনি ২ ধাপ উঠে সাতে চলে এসেছেন। দুই নম্বরে স্টিভ স্মিথ, পাঁচে ট্রাভিস হেড রয়েছেন। ক্যামেরন গ্রিন ১১ ধাপ উঠে ২৬ নম্বরে রয়েছেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্মভাবে ২৪ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+