কপিল দেবতে টপকে গেলেন অশ্বিন, টেস্টে সর্বকালের সেরা দশ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিলেন বর্ষীয়ান স্পিনার
কপিল দেবতে টপকে গেলেন অশ্বিন, টেস্টে সর্বকালের সেরা দশ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিলেন বর্ষীয়ান স্পিনার
ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। কপিল দেবকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। কেরিয়ারে ১৩১টি টেস্টে ৪৩৪ টেস্ট উইকেট পেয়েছিলে কপিল দেব। শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট সংখ্যার নিরিখে বিশ্বের অন্যতম সেরা নক্ষত্রকে ছাপিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।

শ্রীলঙ্কার চরিত চণ্ডিমলকে আট করার সঙ্গেই কপিল দেবকে টপকে যান অশ্বিন। চরিত-ই বর্ষীয়ান অফ-স্পিনারের ৪৩৫ নম্বর উইকেট। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে চরিত অশ্বিনের বল খেলতে গেলে তা ব্যাটের কানায় লেগে জমা পড়ে বিরাট কোহলির হাতে।
ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের রেকর্ড টপকে যাওয়া অশ্বিনকে শুভেচ্ছা জানিয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। সচিন ছাড়াও বর্ষীয়ান তামিল অফ স্পিনারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁর অনুরাগীরা।
এ দিন টুইটারে মাস্টার ব্লাস্টার লিখেছেন, "অসাধারণ একটা মাইলস্টোন অশ্বিন। কপিল দেব পাজিকে ছাপিয়ে যাওয়াটাই নিজের মধ্যে একটা বড় পাওনা। যে ভাবে তুমি এগিয়ে চলেছো সেখানে (সেরা হওয়াটা) স্রেফ সময়ের অপেক্ষা। শুভেচ্ছা রইল।"
কিছু দিন আগেই হরভজন সিং-এর উইকেট ট্যালি পেরিয়ে এসেছে এই তামিল স্পিনার। হরভজন নিজের টেস্ট কেরিয়ারে ৪১৭টি উইকেট অর্জন করেছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলে। ১৩২টি টেস্টে কর্ণাটকের এই স্পিনারের সংগ্রহ ৬১৯ উইকেট।
এ দিন শুধু ভারতীয় মধ্যে কপিল দেবকে টপকে দ্বিতীয় স্থানেই উঠে আসেননি অশ্বিন, তিনি জায়গা করে নিয়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাকালের সেরা দশ উইকেট শিকারির তালিকায়। এই মুহূর্তে ৪৩৫ উইকেট নিয়ে সর্বকালের সেরা সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অশ্বিনের স্থান বর্তমানে নয় নম্বরে। দশ নম্বরে রয়েছেন কপিল দেব।
এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মহানক্ষত্র মুথিয়া মুরলীধরণ। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ভারতীয়েদর মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং কপিল দেব ছাড়াও এই তালিকায় রয়েছেন অনিল কুম্বলে। সেরা পাঁচে রয়েছেন কুম্বলে। তিনিই টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ৬১৯ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার।












Click it and Unblock the Notifications