দীপ্তি শর্মার করা 'বিতর্কিত' আউট নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
দীপ্তি শর্মার করা 'বিতর্কিত' আউট নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হওয়া মহিলাদের শেষ ওডিআই ম্যাচে চার্লি ডিনকে করা দীপ্তি শর্মার নন স্ট্রাইকার্স এন্ডে রান আউটকে ঘিরে এখনও আলোচনা চলছে। সমর্থকেরা এবং পণ্ডিতেরা আলোচনায় মগ্ন 'খেলার স্পিরিট'-এর মধ্যে এই আউট পড়ে কি না। এ বার এই বিষয়ে মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, যিনি একই ভঙ্গিতে আইপিএল ২০১৯-এ আউট করেছিলেন জস বাটলারকে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই পুরো বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করেছে। সরাসরি এই বিষয়ে কিছু মন্তব্য করার আগে অশ্বিন বলেছেন, "শুরুতে গোটা বিশ্ব এই আউট দেখেছে। কিন্তু এখন তাঁদের অধিকাংশই বুঝতে পেরেছেন যে বোলার এখানে কোনও দোষ করেনি। অনেকেই এখনও বলছেন, 'কেন এক জন নির্দোষকে প্রশ্ন করছেন, যে দোষী তাঁকে প্রশ্ন না করে।' নির্দিষ্ট কিছু মানুষেরই এটা নিয়ে সমস্যা রয়েছে দেখছি। আমার মতে ওরা সব সময়ে ভিক্টিম কার্ড খেলে। যখনই নতুন কিছু ঘটে তখন সেই পরিবর্তনের পথে কিছু মানুষ বাধা সৃষ্টি করার চেষ্টা করে এবং সেটা বোধগম্য।"
অশ্বিন যে সেই রান আউটের কথাই বলছেন তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেন এর পরই। তিনি বলেন, "হ্যাঁ, আমি সেই রান আউটের কথাই বলছি যার মাধ্যমে নন স্টাইকার্স এন্ডে চার্লি ডিনকে আউট করে দীপ্তি শর্মা। আমি ইতিমধ্যেই এই বিষয়ে অনেক কথা বলেছি। তাই আজ ছোট করে বলব। এটা হল ঝুঁকি বনাম পুরস্কার। ঠিক যেমনটা এক জন ব্যাটসম্যান স্পিন খেলার সময় জানে কখন স্টেপ আউট করতে হবে। সেখানে উইকেটরক্ষক স্ট্যাম্পও করে দিতে পারে। আমাদের উচিৎ বাচ্চাদের ছোট থেকে শেখানো এই সমস্ত বিষয়ে।"
ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউরও দীপ্তি শর্মাকে এই বিষয়ে সমর্থন জানিয়েছেন লর্ডসের ওডিআই শেষে। তিনি জানিয়েছেন, যা ঘটেছে তা 'ক্রিকেটের নিয়ম'-এর মধ্যেই ঘটেছে। অশ্বিনের আরও সংযোজন, "আপনি যদি সারা বিশ্বে দেখেন তা হলে বুঝতে পারবেন, ব্যাটসম্যানরাই বেশির ভাগ ক্ষেত্রে অধিনায়ক। আমি সেই তর্কে যেতে চাই না যে তাঁরা এই বিষয়ে জানে কি জানে না। কিন্তু খেলা যখন আরও প্রতিদ্বন্দ্বীতামূলক হয়ে উঠছে তখন নন স্ট্রাইকারের উচিৎ ক্রিজের মধ্যে থাকা। কেউ গিয়ে চার্লি ডিনকে জিজ্ঞাসা করছে না, 'কেন আপনি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন?' ফলে যাদের হাতে ক্ষমতা রয়েছে তারাই শেষ কথা বলছে, এই বিষয়ে কোনও সংশয় নেই। আমি কুর্নিশ জানাই হরমনপ্রীত কউরকে দীপ্তি শর্মার থেকেও কারণ এই সমস্ত সময়ে অধিনায়কে সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications