অশ্বিন-জাদেজা জুটি, টেস্ট ফাইনালের জন্য শাস্ত্রীর ভারতীয় একাদশে কারা?
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে ভারতীয় দল। মেগা এই ম্যাচ ঘিরে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট পণ্ডিতদের মধ্যে। এবার নিজের পছন্দের ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নিলেন প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিন-জাদেজাকে একসঙ্গে খেলানোর সাওয়াল করেছেন। বুমরাহ না থাকায় ভারতীয় দলে পেস অ্যাকাটে খেলতে পারেন শামি, সিরাজ, শার্দূল। এরমধ্যে শার্দূল অল রাউন্ডার। ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে খেলা হলেও অতিরিক্ত স্পিনার খেলানোর পক্ষে মত দিয়েছেন শাস্ত্রী।

সাম্প্রতিক পারফরম্যান্স এবং লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতার নিরিখে অশ্বিন-জাদেজার স্পিন জুটিকে খেলানোর পক্ষে মত দিয়েছেন শাস্ত্রী। ভারতীয় দলে তিন জন স্পিনার রয়েছে। অশ্বিন-জাড্ডু ছাড়াও আছেন অক্ষর প্যাটেল।
কেএল রাহুল না থাকায় ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হবেন গিল।
একইসঙ্গে এই দলের মিডল অর্ডারে রাহানেকে রাখার দাবিও জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ।
রবি শাস্ত্রী জানিয়েছেন, 'রাহানে যেভাবে এই টি টোয়েন্টিতে খেলে চলেছেন সেটাই সত্যিই সম্পুর্ণ আলাদা ধরণের একটা খেলা। তিনি একেবারেই কত সংখ্যার রান করলেন সেদিকে তাকাচ্ছেন না। বরং কত বল তিনি খেলছেন সেদিকেই বিশেষ নজর রয়েছে অজিঙ্ক রাহানের। তিনি যে বল খেলেছেন তার বিরুদ্ধে অজিঙ্ক রাহানের স্ট্রাইকরেট অসাধারণ। সেটাই যথেষ্ট।'

শাস্ত্রীর পছন্দের ভারতীয় একাদশ, রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
গত মঙ্গলবারই দুই দলের সম্মিলিত একাদশ বেছে নিয়েছিলেন শাস্ত্রী। তাঁর দলে জায়গা পেয়েছেন মাত্র চার ভারতীয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি শাস্ত্রীর দলে জায়গা পেলেও শুভমান গিলকে নেননি ভারতের হেড কোচ। ঈশান কিষান নয়, উইকেটরক্ষক হিসাবে তাঁর পছন্দ কেএস ভরতই।

শাস্ত্রীর স্পষ্ট বক্তব্য, "প্যাট কামিন্স থেকে অধিনায়ক হিসেবে রোহিত অনেক অভিজ্ঞ। ভারতীয় দল ও আইপিএল-এ রোহিত অনেক বছর ধরে নেতৃত্ব দিচ্ছে। স্টিভ স্মিথ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক হলে আমি বিকল্প ভাবতেই পারতাম। তবে সেটা ভাবনার কোনও দরকার নেই। কারণ বাকি দু'জনের থেকে রোহিত অনেক বেশি অভিজ্ঞ।"












Click it and Unblock the Notifications