IND vs ENG: চেন্নাইয়ে ধোঁয়াশা না থাকলেও স্পিন সামলাতে ব্যর্থ, ব্রুককে চরম কটাক্ষ সানি-শাস্ত্রীর
ভারতে খেলতে এসে স্পিন জুজু যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইংল্যান্ড ব্যাটারদের। ইডেনের পর চিপক, ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খেলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইডেনে খারাপ পারফরম্যান্সের জন্য কলকাতার অতিরিক্ত শিশিরকে(ধোঁয়াশা) দায়ী করেছিলেন হ্যারি ব্রুক। তাঁর মতে ধোঁয়াশার কারণেই তিনি স্পিনের বিরুদ্ধে খেলতে পারেননি।
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে কলকাতার আবহাওয়ার উপরে দোষ চাপিয়েছিলেন। কিন্তু ইডেনের মতো ধোঁয়াশা চিপকে ছিল না। কিন্তু ভারতীয় তারকা স্পিনার বরুণের বলেই বোল্ড হয়ে গেলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। এরপরই ইংল্যান্ডের সহ অধিনায়ককে কটাক্ষ করতে ছাড়লেন না রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাসকররা।

চেন্নাইয়ে বরুণের বলেই ব্রুক আউট হতেই তাঁকে বিঁধতে দেরি করেননি ভারতের দুই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার। ব্রুক বোল্ড হওয়ার পরই ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই রবি শাস্ত্রী বলেন, আউট হওয়ার জন্য কুয়াশার আর দরকার নেই। বল এবার সোজাসুজি ফাঁক দিয়ে উইকেট ভেঙে দিয়েছে। ১৩ রান করেই আউট হন ব্রুক।
সানির গলাতেও শোনা গেল শাস্ত্রীয় সংগীতেরই সুর, তিনিই শাস্ত্রীর সঙ্গে সহমত পোষণ করে ব্রুককে কটাক্ষ করে বলেন, তুমি ঠিকই বলেছে। চেন্নাইয়ের আলো আরও বেশি স্বচ্ছ। এর আগে কলকাতায় একটু ধোঁয়াশা ছিল বটে। এখানে কিন্তু কোনও ধোঁয়াশা নেই। আমার মনে হয় ব্রুক বুঝতেই পারেনি বল কোন দিকে আসতে পারে। স্ট্যাম্পের বেল উড়িয়ে দিল। ভালো করে দেখো, এখানে কি কোনও কুয়াশা বা ধোঁয়াশা রয়েছে?
চেন্নাইয়ে ম্যাচের আগে হ্যারি ব্রুক বলেন, আমি রবি বিষ্ণোই বল খেলিনি কিন্তু বরুণ দুর্দান্ত বোলার। ওর বল বোঝাটা কঠিন। আমার আসলে মনে হয় যে আগেরদিন রাতে যা কুয়াশা ছিল, তাতে ওর বল পড়তে পারার কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছিল। আশা করছি যে এখানকার (চেন্নাই) বাতাস পরিষ্কার থাকবে এবং আমরা আরও সহজভাবে বল দেখতে পারব। কিন্তু চেন্নাইয়ে ধোঁয়াশা না থাকলেও রান পেলেন না ব্রুক।
এরপরই নেট দুনিয়ায় তাঁর মন্তব্য নিয়ে চরম কটাক্ষ শুরু হয়েছে। একজন লিখেছেন 'সমস্যাটা ধোঁয়াশা নয়, সমস্যাটা দক্ষতার। ব্রুক একেবারেই মধ্যমানের ক্রিকেটার। ইডেন এবং চেন্নাই পর পর দুটি ম্যাচে হেরে সিরিজের শুরুতেই চাপে ইংল্যান্ড। যদি তৃতীয় ম্যাচে জয় না ইংরেজরা তাহলে সিরিজ হাতছাড়া হবে। রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications