চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হার, দায়ি সানি- শাস্ত্রী
ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। পাক দলের সাফল্যের নেপথ্য কারণ জানালেন পাক ম্যানেজার।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ১৮০ রানে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। ক্রিকেট ইতিহাসে অঘটনের মধ্যে এই ফলাফলটা সামনের দিকেই থাকবে। এই ম্যাচে গোটা পাকিস্তান দল একেবারে চাঙ্গা হয়ে খেলেছিল। কিন্তু এর নেপথ্যে রয়েছে বড় একটা রহস্য।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানকে তাতিয়ে দিয়েছিলেন সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী। এমনটাই জানিয়েছেন পাক দলের ম্যানেজার তালাত আলি। পাক ক্রিকেট ম্যানেজারের দাবি ,গ্রুপ পর্বে ভারত উড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। গ্রুপ পর্ব , নকআউট পর্ব পেরিয়ে ফাইনালে ফের এই ২ দলই আবার মুখোমুখি হয়েছিল। কিন্তু ফাইনালের ফল হয়েছিল একেবারে উল্টো। ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
ফাইনালের আগে ভারতের দুই তারকা ক্রিকেটার সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রী এগিয়ে রেখেছিলেন ভারতকে। শুধু তারাই নয় গোটা ক্রিকেট মহলই পাকিস্তানকে কোনও নম্বরই দিতে চায়নি। কার্যত ফাইনালের আগেই ভারতকে জয়ী ঘোষণা করে দিয়েছিল সব মহল। পাক দলের ম্যানেজার তালাত আলি বলেছেন, 'সুনীল গাভাসকার ও রবি শাস্ত্রীর বিশ্লেষণ গোটা দল শুনেছিল। দুই বিশেষজ্ঞ ভারতকেই ফেবারিট বেছেছিলেন। যা শোনার পর গোটা দলই চার্জড আপ হয়ে যায়। ক্রিকেটাররা প্রতিজ্ঞা করেছিল মাঠে ব্যাট-বলের সাহায্যেই এর জবাব দেবে।'












Click it and Unblock the Notifications