পৃথ্বী শ কি খেলবেন ক্রাইস্টচার্চ টেস্ট? উত্তর রবি শাস্ত্রীর, হার নিয়ে কী বাখ্যা ভারতীয় কোচের

পৃথ্বী শ কি খেলবেন ক্রাইস্টচার্চ টেস্ট? উত্তর রবি শাস্ত্রীর, হার নিয়ে কী বাখ্যা ভারতীয় কোচের

আচমকাই অসুস্থ হয়ে পড়া ভারতীয় ওপেনার পৃথ্বী শ ফিট এবং ক্রাইস্টচার্চ টেস্ট খেলার জন্য তৈরি বলে জানালেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ এবং টেস্ট হারের জন্য তিনি বিচলিত নন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন রবি শাস্ত্রী।

শনিবার টেস্ট

শনিবার টেস্ট

কাল অর্থাৎ শনিবার ক্রাইস্টচার্চের হাগলে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। সিরিজের প্রথম টেস্ট হয় ওয়েলিংটনে। সেই ম্যাচ ১০ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। সিরিজে সমতা ফেরাতে ক্রাইস্টচার্চে জিততেই হবে বিরাট কোহলিদের।

অসুস্থ পৃথ্বী শ

অসুস্থ পৃথ্বী শ

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দলের হয়ে ওয়েলিংটন টেস্টে ওপেন করা তরুণ পৃথ্বী শ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর বাঁ পায়ের পাতা আচমকাই অস্বাভাবিক হারে ফুলে যায়। এর জেরে বৃহস্পতিবার তিনি ভারতীয় দলের সঙ্গে নেট প্র্যাক্টিসে নামেননি বলেও জানানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তরুণ ক্রিকেটারের রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়। রিপোর্ট ইতিবাচক এসেছে বলেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

কী বললেন শাস্ত্রী

কী বললেন শাস্ত্রী

পৃথ্বী শ পুরোপুরি ফিট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্ট খেলবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। উল্লেখ্য, ওয়েলিংটন টেস্টে ভারতের হয়ে ওপেন করতে নেমে দুই ইনিংসেই ব্যর্থ হন তরুণ পৃথ্বী শ। ম্যাচের প্রথম ইনিংসে ১৬ রান করে টিন সাউদির বলে আউট হন তরুণ ওপেনার। দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্টের শিকার হন মুম্বইকর। মাত্র ১৪ রান করেন পৃথ্বী। তাই জাতীয় দলে নিজেকে টিকিয়ে রাখতে হলে ক্রাইস্টচার্চে পৃথ্বীকে ভালো কিছু করতে হবে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রবীন্দ্র জাদেজা বনাম রবীচন্দ্রন অশ্বিন

রবীন্দ্র জাদেজা বনাম রবীচন্দ্রন অশ্বিন

ওয়েলিংটনে ভারতীয় দলের প্রথম একাদশে রবীন্দ্র জাদেজার পরিবর্তে রবীচন্দ্রন অশ্বিনকে নেওয়া হয়েছিল। ৩ উইকেট নিয়েছিলেন তামিলনাড়ুর স্পিনার। তা সত্ত্বেও দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অশ্বিনের স্থান পাকা নয়। অশ্বিন ও জাদেজার মধ্যে ক্রাইস্টচার্চে কে খেলবেন, তা শনিবার সকালে ঠিক করা হবে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

হার নিয়ে শাস্ত্রী

হার নিয়ে শাস্ত্রী

ওয়েলিংটন টেস্টে শোচনীয় হারে তিনি বিচলিত হননি বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, দলের ক্রিকেটাররা তৈরি। ক্রাইস্টচার্চে ভারতীয় দল জবাব দেবে বলেও দাবি রবি শাস্ত্রীর।

টেস্টই প্রাধান্য

টেস্টই প্রাধান্য

বর্তমান সূচির দিকে নজর রেখে ভারতীয় ক্রিকেট দল এখন টেস্ট ও টি-টোয়েন্টিকে অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কোচ রবি শাস্ত্রী। ওয়ান ডে ক্রিকেট এখন ভারতের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেও দাবি শাস্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+