পন্থের পরিবর্তে রাহুল! শাস্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত, বিরাট নিয়েও বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ

পন্থের পরিবর্তে রাহুল! শাস্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত, বিরাট নিয়েও বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ

চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারত। তার আগে একের পর ম্য়াচে ব্যর্থ হওয়া ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে পরোক্ষে সাবধান করে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। সাফ জানালেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পন্থের পরিবর্ত দলেই মজুত রয়েছে। একই সঙ্গে ওই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি কত নম্বরে ব্যাট করতে পারেন, তারও ইঙ্গিত দিলেন শাস্ত্রী।

পন্থকে পরিণত হতে হবে

পন্থকে পরিণত হতে হবে

ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে 'ম্যাচ উইনার' বলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, যে ব্যাটসম্যান ২০ বছর বয়সে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় শতরান হাঁকাতে পারেন, তাঁকে তো গুরুত্ব দিতেই হবে। তাছাড়া পন্থের ধ্বংসাত্মক ব্যাটিং তাঁর পছন্দের বলেও জানিয়েছেন শাস্ত্রী। তবে একই সঙ্গে পন্থকে চাপ সামলে শান্ত হয়ে খেলার ফর্মুলা শিখতে হবে বলেও মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, তাও পন্থকে বুঝতে হবে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী।

পরিবর্ত রাহুল!

পরিবর্ত রাহুল!

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল দারুণভাবে তৈরি বলে জানিয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী। ওই টুর্নামেন্টে কোনও কারণে ঋষভ পন্থের পরিবর্ত প্রয়োজন হলে, ভারতের ইন-ফর্ম ওপেনার কেএল রাহুলকে দিয়ে প্রয়োজনে উইকেট-কিপিং করানো যাবে বলে দাবি রবি শাস্ত্রী। উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যায় রাহুলকে। আইপিএল-ও উইকেটকিপিং করতে দেখা যায় কেএল রাহুলকে।

বহুমুখী প্রতিভা

বহুমুখী প্রতিভা

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে দলে মাল্টি ট্যালেন্টেড ক্রিকেটারের সংখ্যা বাড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো আর কোনও প্রতিভা তৈরি না হওয়া পর্যন্ত সাদা বলের ক্রিকেটে বহুমুখী প্রতিভাধারী ক্রিকেটার প্রয়োজন বলে মনে করেন শাস্ত্রী।

শিখর ধাওয়ান দলে ফিরলে

শিখর ধাওয়ান দলে ফিরলে

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও, ওপেনে কেএল রাহুলের স্থান সুরক্ষিত নয়। চোট সারিয়ে ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান জাতীয় দলে ফিরলে, রাহুলকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। এই কম্বিনেশন টিকে গেলে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে চার নম্বরে ব্যাট করতে দেখা যএতে পারে বলে আভাস দিয়েছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+