'আমাকে অসম্মান করেছে সৌরভ', ফের তোপ 'হতাশ' শাস্ত্রীর

মুম্বই, ২৯ জুন : কোচ হতে না পেরে প্রচণ্ড হতাশ রবি শাস্ত্রী। আর সেই হতাশা চাপতে বারবার তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে টেনে আনছেন বোর্ডের পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে। [সেপ্টেম্বরে 'মিনি আইপিএল' হবে, জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড]

ফের একবার সৌরভকে আক্রমণ করে সংবাদমাধ্যমে মুখ খুললেন শাস্ত্রী। জানালেন, তাঁর ইন্টারভিউ নেওয়ার সময়ে উপস্থিত থাকা উচিত ছিল সৌরভের। তা না করে সৌরভ তাঁকে অসম্মান করেছেন। পাশাপাশি যে কাজ তাঁকে দেওয়া হয়েছিল তা ঠিকভাবে পালন করতে পারেননি। [ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন অনিল কুম্বলে]

'আমাকে অসম্মান করেছে সৌরভ', ফের তোপ 'হতাশ' শাস্ত্রীর

গত সপ্তাহে ভারতীয় দলের কোচ বাছাই করা হয়। পরামর্শদাতা কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কোচ বাছাইয়ের দায়িত্বে ছিলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও বোর্ড সচিব অজয় শিরকে। সকলে মিলিতভাবে কোচ হিসাবে বেছে নেন অনিল কুম্বলেক।

আর গোটা ঘটনায় হেরে গিয়ে শেষে অভিযোগের আঙুল তুলছেন শাস্ত্রী। তাঁকে ছাপিয়ে কোচ বাছাইয়ের ঘটনায় তিনি হতাশ এবং গোটা ঘটনায় ঘুরিয়ে সৌরভকে দায়ী করেছেন তিনি। তাঁর কথায়, গত ১৮ মাসে আমরা যে ভালো কাজ টিম ইন্ডিয়ার হয়ে করেছি তা তুলে ধরাই আমার উদ্দেশ্য ছিল।

অভিযোগ ওঠে, রবি শাস্ত্রীর প্রেজেন্টেশনের সময় নাকি ছিলেন না সৌরভ। সেই সময়ই নিজের বই প্রকাশের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন তিনি। এই নিয়ে শাস্ত্রী বলেন, এরপরে এমন কোনও গুরুত্বপূর্ণ বৈঠকের সময়ে সৌরভ উপস্থিত থাকবে, এমনটাই তিনি আশা করেন।

অন্যদিকে অনিল কুম্বলের কোচ হওয়া নিয়ে শাস্ত্রীর বক্তব্য, ব্যক্তিগতভাবে তিনি হতাশ। তবে কুম্বলেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+