রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাবে ভারত, সূর্যকুমার কেন হতে পারেন কার্যকরী?

দেশের মাটিতে ২-০ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারাবে বলে ভবিষ্যদ্বাণী প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর। সূর্যকুমার যাদবকে খেলানোর পক্ষে সওয়াল।

নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এবারই বর্ডার-গাভাসকর ট্রফি শেষবারের জন্য চার টেস্টের সিরিজ। নাগপুরের পর দিল্লি, ধরমশালা ও আমেদাবাদে হবে বাকি টেস্ট ম্যাচগুলি। রবি শাস্ত্রীর প্রশিক্ষণাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটি থেকে বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিয়েছিল। শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী এবারও ভারত হারিয়ে দেবে অজিদের।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর?

স্টার স্পোর্টস আয়োজিত এক আলাপচারিতায় রবি শাস্ত্রী বলেন, সিরিজের ফলাফল নিয়ে আগাম ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে আমার ধারণা, ভারতের আসন্ন সিরিজ ২-০ ব্যবধানে জেতা উচিত। একে দেশের মাটিতে খেলা। ভারতের পিচে কার্যকরী হতে পারেন এমন বোলাররা রয়েছেন। ব্যাটিং লাইন-আপও ভালোই। ফলে আমি মনে করি প্রথম টেস্ট থেকেই প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল নেওয়া দরকার।

রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর ২০২০-২১-এ প্রথম সারির দল নামাতে না পেরেও অজি-ভূম থেকে সিরিজ জিতেই ফিরেছিল ভারত। ভারতীয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যা গৌরবজনক অধ্যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ এই কারণেই যে, এর উপর নির্ভর করবে ভারত টানা দ্বিতীয়বারের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা। ২০০৪-০৫-এ সিরিজ জেতার পর আর একবারও ভারতে এসে টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এমনকী এত বছরে জয় পেয়েছে মাত্র একটি টেস্টে। এবার অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর দল হিসেবে এলেও প্রথম টেস্টে পাবে না মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডকে। হ্যাজলউডের দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আঙুলের চোট সারিয়ে ক্যামেরন গ্রিন কবে দলে ফিরবেন সেটাও স্পষ্ট নয়।

ভারতের টিম কম্বিনেশন নিয়েও নানা জল্পনা চলছে। রবি শাস্ত্রী চান সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক। তিনি বলেন, টেস্টে সুযোগ পেলে সূর্যকুমারের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়া উচিত। অতি সক্রিয়তা দেখাতে পারেনষ নাথান লিয়ঁ-সহ স্পিনারদের বিরুদ্ধে সব সময় তিনি দ্রুত রান তুলতে পছন্দ করবেন। স্কোরবোর্ড সচল রাখতেও পারবেন। ভারতে সাফল্য পেতে হলে স্ট্রাইক রোটেট করা গুরুত্বপূর্ণ। বোলারদের মেডেন ওভার করতে দিলে চলবে না। শুধু ব্লক করতে গেলে সমস্যায় পড়তে হবে। ফলে রান তোলার উপায় বের করতেই হবে। আর এই কাজে সূর্যকুমার যাদব খুবই কার্যকরী হতে পারেন বলে উপলব্ধি শাস্ত্রীর। স্পিনিং ট্র্যাকে ঝোড়ো ইনিংস খেলতে দক্ষ সূর্যকুমার। তিনি নেমে দ্রুত ৩০-৪০ রান তুলে দিলে তা ফারাক গড়ে দিতে পারে। এই ধরনের ইনিংস প্রতিপক্ষের রণকৌশলেও আঘাত হানবে। ফলে ভারতের সূর্যকে খেলানো নিয়ে ভাবা উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+