টিম ইন্ডিয়ার হেড কোচ পদে শাস্ত্রীর মেয়াদ শেষ কবে? নতুন দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে কে?

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স বেশ ঝকঝকে। তাঁর প্রশিক্ষণেই ২০১৯ সালের ৫০ ওভারের সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বের প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছয় ভারত।

আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করেছে ভারতীয় ক্রিকেট দল। একের পর এক আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরি ঢোবার পরম্পরা এই বিশ্বকাপে ভাঙতে মরিয়া হবেন বিরাট কোহলিরা। অন্য একটি কারণেও সংযুক্ত আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আকর্ষণের কেন্দ্রে কোচ রবি শাস্ত্রী।

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রবি শাস্ত্রী

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রবি শাস্ত্রী

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সংঘাত তীব্র হতেই ২০১৭ সালে টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে। পরিবর্তে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করা হয়েছিল। যিনি ২০১৪ থেকে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে শাস্ত্রীর ওপর আস্থা রেখে তাঁকেই আরও একবার বিরাট কোহলিদের প্রশিক্ষক নির্বাচন করা হয়েছিল। যার মেয়াদ ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সঙ্গে শেষ হচ্ছে।

কোচ হিসেবে শাস্ত্রীর সাফল্য

কোচ হিসেবে শাস্ত্রীর সাফল্য

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স বেশ ঝকঝকে। তাঁর প্রশিক্ষণেই ২০১৯ সালের ৫০ ওভারের সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বের প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের। তবে শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮ সালের এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফির মতো টুর্নামেন্টও জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুই বার টেস্ট সিরিজ হারানো ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ১০০-এর মধ্যে আশির কাছাকাছি নম্বর দেওয়াই যায়। ক্রিকেটারদের সঙ্গে বন্ধুসুলভ আচরণে তিনি যে দলের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন, তা অনায়াসে বলা যায়।

নতুন কোচ কে হবেন

নতুন কোচ কে হবেন

সূত্র মারফত এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী টি২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছে বিসিসিআই। টুর্নামেন্টে ভারত ভাল কিছু করে দেখাতে পারলে, আরও একবার কোচ হিসেবে আরও একবার রবি শাস্ত্রীর মেয়াদ বাড়ানোর কথা ভাবতে পারে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল কী হয়, সেদিকেও নজর থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়দের। পরপর দুই টুর্নামেন্টে খুব খারাপ ফলাফল হলে শাস্ত্রীর আসন টলমল হতে পারে বলে মনে করা হচ্ছে।

শাস্ত্রীর পরিবর্ত কে

শাস্ত্রীর পরিবর্ত কে

কোনও কারণে রবি শাস্ত্রীর মেয়াদ আর না বাড়ানো হলে তাঁর পরিবর্তে ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকটি নাম ভেসে আসতে পারে। যার মধ্যে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা এই রথীর অধীনেই শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে গিয়েছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের দায়িত্ব সামলানো দ্রাবিড় শ্রীলঙ্কায় কতটা সফল হন, সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের।

কী বললেন কপিল

কী বললেন কপিল

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে যে তিনি ফের রবি শাস্ত্রীকই দেখতে চান, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন কপিল। ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির প্রধানের মতে, নিজের দায়িত্ব দুর্দান্তভাবেই পালন করেছেন শাস্ত্রী। একইভাবে চললে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে পরিবর্তন ঘটানোর কোনও পরিবর্তন আছে বলে মনে করেন না কিংবদন্তি কপিল দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+