রবি শাস্ত্রী-র মানবিক মুখ, কাহিনি যা আপনাদের চোখে জল এনে দেবে
ক্রিকেট যখন খেলতেন তখন রঙিন চরিত্রের মানুষ ছিলেন। এখন ভারতীয় দলকে সাফল্যের সঙ্গে কোচিং করাচ্ছেন ,এবার দেখে নিন তাঁর মানবিক মুখ।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলার থেকে অভিনেতা সকলেই সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কাজ করেন। বিভিন্ন সময়েই তাঁরা দত্তক নেন সমাজের পিছিয়ে পড়া অংশের সন্তানদের। এবার সেরকমই মানবিক মুখ দেখা গেল রবি শাস্ত্রীর।

এবার সেই আটবছরের গণেশকে দত্তক নিতে চলেছেন রবি শাস্ত্রী। রবিবার হবে সব কাজকর্ম। তারপরেই রবি শাস্ত্রীর এই সন্তানের দায়িত্ব নিয়ে নেবেন। ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত বিশ্বরূপ দে-ও। সিএবি- র প্রাক্তন কোষাধ্যক্ষ এই রিফিউজ চালান দীর্ঘদিন ধরে। তাঁর আশ্রম থেকে একটি বাচ্চা এভাবে আনন্দের জীবনের সুযোগ পাচ্ছে ভেবেই খুশি তিনি। বিশ্বরূপ দে আরও জানিয়েছেন, রবি শাস্ত্রী গোটা কর্মকান্ড দেখেই দারুণ মোটিভেটেড। এই আশ্রমের কাজ আরও বাড়ানোর জন্য বিভিন্ন সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মুম্বইতে রবি শাস্ত্রীর মেয়ে আলেকার ভাই হিসেবে কলকাতায় বড় হবে গণেশ। এতদিন যে পিতৃ-মাতৃহারা অবস্থায় ছিল , সেএবার বাবা পাবে।












Click it and Unblock the Notifications