রবি শাস্ত্রীর গলায় বব মার্লের বাফেলো সোলজার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

লেজেন্ড বব মার্লের আইকনিক বাফেলো সোলজার গাইছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে।

লেজেন্ড বব মার্লের আইকনিক বাফেলো সোলজার গাইছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে।

রবি শাস্ত্রীর গলায় বব মার্লের বাফেলো সোলজার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

At the home, now museum, of the LEGEND. BOB MARLEY. No man no cry... 🏝 - with @coach_rsridhar pic.twitter.com/ALxJ8XZBjO
— Ravi Shastri (@RaviShastriOfc) August 29, 2019

এই মুহূর্তে ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিংসটনের সাবিনা পার্কে শুক্রবার দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে সঙ্গীত জগতের লেজেন্ড বব মার্লের আন্টিগুয়ার কোকোবে রিসর্ট ঘুরে দেখেন রিবাট কোহলিদের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।

A date with the legend #BobMarley 🏝🎼 - @bobmarley @coach_rsridhar pic.twitter.com/Pz6lVacvWW
— Ravi Shastri (@RaviShastriOfc) August 30, 2019

কিংবদন্তী বব মার্লের বাড়ির সঙ্গে যুক্ত মিউজিয়াম ঘুরে দেখতে দেখতেই প্রয়াত ওই সঙ্গীত শিল্পীর এর ভক্তের সঙ্গে মুখোমুখি হন টিম ইন্ডিয়ার হেড কোচ। শুনে নেন মার্লে সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য। বব মার্লের স্টাইলে তাঁর ভক্তের সঙ্গে বাফেলো সোলজার গানটি গাওয়ার চেষ্টাও করেন রবি শাস্ত্রী। সেই ভিডিও পরে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। নাম দেন 'অ্যা ডেট উইথ দ্য লেজেন্ড'। বব মার্লেকে সর্বোত্তম বলে সম্মানও দেন রবি শাস্ত্রী।

শাস্ত্রী জানান, প্রায় সাড়ে তিন দশক পর তাঁর জামাইকায় আসা স্বার্থক। প্রথমবার খেলোয়াড় হিসেবে এসেছিলেন। এখন কোচ হিসেবে জামাইকায় এসে বব মার্লে মিউজিয়াম দেখার লোভ সামলাতে পারেননি রবি শাস্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+