নীরবতা ভেঙ্গে বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভকে নিয়ে কী বললেন শাস্ত্রী
বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভের নিয়োগ, ভারতীয় ক্রিকেটের সুদিনের প্রথম ধাপ। বোর্ডের নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে এমন মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।
বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভের নিয়োগ, ভারতীয় ক্রিকেটের সুদিনের প্রথম ধাপ। বোর্ডের নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে এমন মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।

সৌরভকে নিয়ে কী বললেন কোহলিদের কোচ
এক সাক্ষাৎকারে শাস্ত্রী আরও বলেন, 'সৌরভকে মন থেকে শুভেচ্ছা জানাই। বোর্ডের সভাপতি হিসেবে এমন একটা লোককে বসানো হয়েছে যিনি প্রকৃত অর্থে সবসময়ই অধিনায়ক। এই নিয়োগই বলে দিচ্ছে, ভারতীয় ক্রিকেট সঠিক পথে হাঁটছে। মাঠের লিডার যখন প্রশাসনিক লিডার হয়েছেন, তখন এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে এক জয়ের মুহূর্ত।' প্রসঙ্গত সৌরভ বোর্ড সভাপতি হওয়ার পর নীরবতা ভেঙে এই প্রথম মিডিয়ায় সামনে মন্তব্য করলেন রবি শাস্ত্রী।

৩৯তম বোর্ড প্রেসিডেন্ট সৌরভ
প্রসঙ্গত বোর্ডের সর্বজনসম্মতিতে ৩৯তম প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি বসে দায়িত্ব নিয়ে বোর্ডের আয়বৃদ্ধি থেকে সংস্কার নিয়ে পরিকল্পনা তৈরি করে নিয়েছেন। সেই সঙ্গে দেশের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়ে ভাবছেন সৌরভ। ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে আলোচনার মাধ্য়মে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।

সৌরভের সঙ্গে একমত শাস্ত্রী
উল্লেখ্য বোর্ডের সভাপতি হয়েই আইসিসি'র থেকে বিসিসিআইয়ের বকেয়া আদায় নিয়ে মন্তব্য করেছেন মহারাজ। পাঁচ বছরের সার্কেলে আইসিসির থেকে ৩৭২ মিলিয়ন ডলার প্রাপ্য। এই নিয়ে এবার সৌরভের পাশে শাস্ত্রী। ভারতীয় কোচ বলেন, ' ভারত আইসিসি'র কোষাগার ভরাচ্ছে। ভারত যা উপার্জন করে দিচ্ছে বদলে নিজের প্রাপ্যটুকু পাচ্ছে কি? উল্টে এবার আইসিসি'র থেকে নিজের প্রাপ্য বুঝে নেওয়া উচিত।'

সৌরভ-রাহুল জুটি
শাস্ত্রী আরও জুড়েছেন, 'বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে সৌরভ আর এনসিএ-তে রাহুল দ্রাবিড়। এর চেয়ে ভালো কম্বিনেশন আর কীই বা হতে পারে।'












Click it and Unblock the Notifications