কোহলিদের কোচ থাকলেন শাস্ত্রী, একনজরে শেষ দুবছরে ভারতীয় কোচের সাফল্য-ব্যর্থতা
জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হলেন রবি শাস্ত্রী। পাঁচটি প্যারামিটারের বিচারে ক্রিকেট অ্য়াডভাইজারি কমিটি রবি শাস্ত্রীকেই কোচ বেছে নিল।
জল্পনার অবসান। ভারতীয় দলের কোচ হলেন রবি শাস্ত্রী। পাঁচটি প্যারামিটারের বিচারে ক্রিকেট অ্য়াডভাইজারি কমিটি রবি শাস্ত্রীকেই কোচ বেছে নিল। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রাঙ্গাস্বামীর পয়েন্টের বিচারে শাস্ত্রীর হাতে ২০২১ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল।
এর আগে ২০১৪-২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলে টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন শাস্ত্রী। এরপর ২০১৭-২০১৯ পর্যন্ত দুবছর কাজ করলেন। এবার তৃতীয় বারের জন্য ভারতীয় দলের সঙ্গে জুড়ে গেলেন শাস্ত্রী।
Here's Ravi Shastri's record as India's head coach
Should he continue in his position?https://t.co/35RbLPFD9z pic.twitter.com/CjDScHvBb4
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 16, 2019
টেস্ট- শাস্ত্রীর কোচিংয়ে ২১টি টেস্ট খেলে ভারত জয় পেয়েছে ১১টি ম্যাচে, হেরেছে ৭ ম্যাচ। ভারত ৩ বার ম্যাচ ড্র করেছে।
ওডিআই- ২০১৭-২০১৯ সাল পর্যন্ত শাস্ত্রী জমানায় ভারত ৬৩টি ওডিআই ম্যাচ খেলে ৪৫টিতে জয় পেয়েছে। হেরেছে ১৫টিতে। ম্যাচ টাই হয়েছে দুবার। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল।
টি-টোয়েন্টি- শাস্ত্রী জমানায় ৩৭ ম্যাচে কোহলিরা ২৫টিতে জিতেছে। হেরেছে ১১ ম্যাচে। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল।
Click it and Unblock the Notifications