অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোন দল নামাতেন? শাস্ত্রীর বাছাই একাদশ চাপ বাড়াবে রাহুলের উপর?

কাল নাগপুরে ভারত কোন একাদশ নামাবে তা স্পষ্ট করেননি অধিনায়ক রোহিত শর্মা। এরই মধ্যে প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী বেছে নিলেন পছন্দের একাদশ।

অস্ট্রেলিয়াকে শেষ তিনটি টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। রবি শাস্ত্রীর কোচিংয়েই বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রেখেছে টিম ইন্ডিয়া। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ খেলতে নামছে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে।

প্রথম একাদশ টসের আগে অবধি খোলসা করতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। দল নিয়ে চলছে নানা চর্চা। তাতে অন্য মাত্রা যোগ করল রবি শাস্ত্রীর মতামত।

ঘূর্ণি উইকেটের পক্ষে সওয়াল

ঘূর্ণি উইকেটের পক্ষে সওয়াল

২০১৭ সালে ভারতে এসে অস্ট্রেলিয়া ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরশুমে ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ায় গিয়ে। রবি শাস্ত্রী চান ভারত এবার অজিদের হোয়াইটওয়াশ করুক। তাঁর কথায়, দেশের মাটিতে ৪-০ ব্যবধানে জেতা ভারতের লক্ষ্য হওয়া উচিত। আমি শেষ দুটি অস্ট্রেলিয়া সফরে কোচ ছিলাম। ফলে সবটাই জানি। কোচ হিসেবে আমাকে এমনভাবে দলকে প্রস্তুত করা উচিত যাতে ৪-০ ব্যবধানে সিরিজ জেতা যায়। বল লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্প উড়িয়ে দেবে, এমন উইকেটই চাই। পিচ এমন চাই যেখানে টস হারলেও প্রথম সেশন থেকে বল ঘোরে।

বোলিং কম্বিনেশন

বোলিং কম্বিনেশন

ভারতীয় দলে কতজন স্পিনার থাকবেন সেটাও দেখার। রবি শাস্ত্রী চান কুলদীপ যাদবের মতো রিস্ট স্পিনারকে প্রথম একাদশে দেখতে। শাস্ত্রীর যুক্তি, যদি ঘূর্ণি না হয়ে ভালো উইকেট হয় সেখানে টস হেরে বোলিং করতে হলে ফিঙ্গার স্পিনার যদি প্রত্যাশিতভাবে বোলিং করতে না পারেন সেখানে লেগ-স্পিনার কার্যকরী হতে পারেন। দলের ব্যাটিং গভীরতা বাড়াতে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে খেলানোরও পক্ষপাতী শাস্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের তুরুপের তাস রবিচন্দ্রন অশ্বিন। আসন্ন সিরিজে ভারতের দাপট তিনিই সুনিশ্চিত করতে পারেন, যদি তিনি ভালো ফর্মে থাকেন। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন অশ্বিন। অশ্বিন ব্যাটে-বলে কামাল দেখালে ভারতের সিরিজ জয় সহজ হয়ে যাবে বলে উপলব্ধি শাস্ত্রীর। পেসারদের মধ্যে শাস্ত্রী খেলানোর পরামর্শ দিচ্ছেন মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে। তাঁর কথায়, উমেশ যাদব বাংলাদেশে ভালো বোলিং করেছেন। কিন্তু সিরাজ ও শামি একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। ম্যাচ ফিট। ফর্মেও রয়েছেন। তাই তাঁদেরই খেলানো উচিত।

ব্যাটিং বিভাগ

ব্যাটিং বিভাগ

ব্যাটিং অর্ডার নিয়ে শাস্ত্রী বলেন, পাঁচে সূর্যকুমার যাদবকে খেলানো উচিতষ কেন না, শ্রেয়স আইয়ার নেই। শুভমান গিলকে পাঁচে খেলানোর কথা আসতে পারে। কিন্তু সঠিক পজিশনে সঠিক ব্যক্তিকেই খেলা উচিত। পাঁচ নম্বরে যখন কোনও ব্যাটার নামেন তখন সাধারণত বল ঘোরে। তাই যিনি স্পিনের বিরুদ্ধে শট খেলতে পারেন এমন কাউকেই খেলানো উচিত। আমার মতে, সূর্যই যোগ্যতম ব্যক্তি। শুভমান ও গিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফর্মকে অগ্রাধিকার দেওয়া উচিত। যিনি ব্যাটের মাঝখান দিয়ে ভালো শট খেলছেন তাঁকেই খেলানোর পক্ষে সওয়াল শাস্ত্রীর।

গিল না রাহুল?

গিল না রাহুল?

রবি শাস্ত্রী আইসিসি রিভিউ অনুষ্ঠানে আরও বলেন, আমি গিল ও রাহুলকে নেটে খুব কাছ থেকে দেখেছি। সত্যিই তাঁদের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন। ফুটওয়ার্ক, টাইমিং যাঁর ভালো তাঁকেই খেলানো প্রয়োজন। আমি এটা বলব না যে, রাহুল সহ অধিনায়ক বলে অটোমেটিক চয়েস। শ্রীলঙ্কা একবার ভারত সফরে এসেছিল আমার সময়ে। আমি শিখর ধাওয়ানকে নেটে দেখি। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর শিখর দারুণ ফর্মে ছিলেন। তাঁকে নিই, সেই টেস্টে শিখর ১৯০ করেন। বাকিটা ইতিহাস।

একনজরে সম্ভাব্য এগারো

একনজরে সম্ভাব্য এগারো

রবি শাস্ত্রীর বেছে নেওয়া সম্ভাব্য ভারতীয় একাদশ এরকম- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল বা লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত বা ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীর যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+