বিশ্বের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান, অকপটে বললেন শাস্ত্রী
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ রবি শাস্ত্রী। তরুণ ঋষভ পন্থের সঙ্গে অভিজ্ঞ ঋদ্ধিমানের কোনও প্রতিযোগিতা নেই বলেই দাবি করেছেন শাস্ত্রী।
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ রবি শাস্ত্রী। তরুণ ঋষভ পন্থের সঙ্গে অভিজ্ঞ ঋদ্ধিমানের কোনও প্রতিযোগিতা নেই বলেই দাবি করেছেন শাস্ত্রী।

ভুল হতেই পারে
ভাইজাক টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে শতরান করা ওপেনার এলগারের সহজ ক্যাচ উইকেটের পিছনে দাঁড়িয়ে ফেলে দেন ঋদ্ধিমান। ওই ম্যাচই ঋদ্ধির পায়ের ফাঁক দিয়ে বেশ কয়েকটি বলও গলে যায়। তবে এ ধরনের ছোটখাটো ভুল মার্জনাযোগ্য বলেই মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী।

আন-ইভেন বাউন্স
ভাইজাকের পিচ আন-ইভেন বাউন্সে ভরা ছিল। দ্বিতীয় দিন থেকেই পিচ ভাঙতে শুরু করে। সেই অবস্থাতেও উইকেটের পিছনে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে ঋদ্ধিমান কিপিং করেছেন, তা প্রশংসার যোগ্য বলে দাবি করেছেন রবি শাস্ত্রী।

সেরা উইকেটরক্ষক
এই মহুর্তে ঋদ্ধিমান সাহাই বিশ্বের সেরা উইকেটরক্ষক বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। দস্তানা হাতে ঋদ্ধির দক্ষতা অমূল্য বলেও দাবি করেছেন শাস্ত্রী।

পন্থ সম্পর্কে শাস্ত্রী
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শতরান করলেও উইকেট কিপিং-র খুঁটিনাটি সম্পর্কে এখনও তরুণ ঋষভ পন্থের অনেক কিছু জানা বাকি আছে বলেই মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। যত দিন যাবে, পন্থ তত নিজেকে পরিণত করবেন বলেই বিশ্বাস শাস্ত্রীর।












Click it and Unblock the Notifications