ধোনি - কোহলিকে দাঁড়িপাল্লায় তুললেন রবি শাস্ত্রী , কী বলছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ
রবি শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন তখনই তিনি দাবি করেছিলেন সব ফর্মাটেই অধিনায়কত্ব পান বিরাট কোহলি, যদিও সেসময় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি
রবি শাস্ত্রী ও বিরাট কোহলির দোস্তি কিছু অজানা নয়। টেকনিক্যাল ডিরেক্টর শাস্ত্রীকে সরিয়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন অনিল কুম্বলে। তারপর তাঁকে সরিয়ে মূলত বিরাট কোহলির ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে ফের কোচ করা হয় রবি শাস্ত্রীকে।

বিরাট কোহলির সঙ্গে ফের জুটি বেঁধে জয় দিয়েই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রবি শাস্ত্রী। অধিনায়ক কোহলির প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী। শাস্ত্রী জানিয়েছেন, 'যেভাবে বিরাট কোহলি এগিয়ে চলেছেন তাতে ধোনিকে ও ধরে নিতেই পারবে। ৩৫ বছর ধরে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি, ক্রিকেটার হিসেবে, কোচ হিসেবে, ধারাভাষ্যকর হিসেবে। সচিন তেন্ডুলকর ছাড়া কারোকে এভাবে রেকর্ড ভাঙতে আমি দেখিনি। প্রচুর তারকাদের রেকর্ড ও ভেঙেছে। তাদের চেয়ে অনেক কম ম্যাচ খেলে। ও কোথায় শেষ করবে ভেবে আমি অবাক হই। '













Click it and Unblock the Notifications