IPL:সৌরভ-বিরাট বিতর্ক, নাম না করেই মহারাজকে কটাক্ষ শাস্ত্রীর

আইপিএলের মাঝে সৌরভ বনাম কোহলির বিরাট বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়েছে। দুই প্রাক্তন ভারত অধিনায়কের ঠান্ডা লড়াই এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন ইস্যুতে তাঁদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিতর্ক হয়েছে। আগুনে বিতর্কে ঘি ঢেলেছেন রবি শাস্ত্রী।

চলতি আইপিএলের মঞ্চে একেবারে বেনজির ভাবে বিতর্কে জড়িয়েছেন সৌরভ এবং কোহলি। দুই প্রাক্তন অধিনায়কের তরজায় সরগরম সোশ্যাল মিডিয়া।দিল্লি বনাম আরসিবি ম্যাচের পর সৌজন্য করমর্দন করার সময় কোহলি এবং সৌরভ একে অপরকে এড়িয়ে গিয়েছেন। যা নিয়ে তুলকালাম পড়ে যায় ম্যাচের পর। এই বিতর্কের মধ্যে ঢুকে পড়েছেন রবি শাস্ত্রীও। সৌরভ বিরাটের বিতর্কে ভারতীয় দলের প্রাক্তন কোচ কিন্তু কোহলির পাশেই দাঁড়ালেন।

সৌরভ বনাম কোহলি

গোটা বিষয়টি নিয়ে শাস্ত্রীর ব্যাখা, 'আমার সম্পর্কের রসায়নের ওপর পুরো বিষয়টি নির্ভর করছে। আমি যদি কারও সঙ্গে কথা বলতে না চাই।তাহলে চুপচাপ হেঁটে চলে যাবো। তবে আমি এটাও বলতে চাই, দিনের শেষে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার সময় সবারই একটা জিনিস মনে হওয়া উচিত যে, আপনার বয়স যতই হোক না কেন আপনার শেখার সুযোগ এখনও রয়েছে।'

 কোহলি

সৌরভের দিকেই যে তির শাস্ত্রীর।তা এই মন্তব্য থেকেই স্পষ্ট।সরাসরি কারও নাম না করলেও, শাস্ত্রীর মন্তব্যে স্পষ্ট যে ইঙ্গিতটা কার দিকে। অতীতেও দু'জনের সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে। কোহলির মতোই শাস্ত্রীর সঙ্গেও সৌরভের সম্পর্ক মোটেও সুখকর নয়।সৌরভ বোর্ড সভাপতি থাকার সময় একের পর এক ফর্ম্যাট থেকে কোহলি অধিনায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নেন।

সৌরভ বনাম কোহলি

আইপিএলে আরসিবি-দিল্লি ম্যাচের পর সেই বিতর্কের নতুন সূত্রপাত হয়েছে।এর জেরে সৌরভকে তাঁর ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দেন বিরাট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+