বিরাটদের কোচ হতেই ইচ্ছুক রবি শাস্ত্রী, করতে চলেছেন আবেদন

রবি শাস্ত্রী ফের একবার কোচ পদে আবেদন করতে চলেছেন বলে খবর।

অনিল কুম্বলে বনাম বিরাট কোহলির কাজিয়ার পরে নতুন করে ফের একবার কোচ পদের জন্য দরখাস্ত গ্রহণ শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী ৯ জুলাই পর্যন্ত কোচ পদে আবেদন গ্রহণ করা যাবে। আর সেই সুযোগে রবি শাস্ত্রী ফের একবার কোচ পদে আবেদন করতে চলেছেন বলে খবর।

অধিনায়ক বিরাট কোহলি পয়লা নম্বর পছন্দ ছিলেন শাস্ত্রী। কোচ পদে শাস্ত্রীকেই চেয়েছেন কোহলি। নিন্দুকেরা তাই বলছেন, অধিনায়কের জন্য পছন্দের কোচ নিয়ে আসতে ভারতীয় ক্রিকেট বোর্ড লোকদেখানো ফের একবার কোচ পদের জন্য দরখাস্ত চেয়েছে। আসলে সব ঠিক হয়ে গিয়েছে। শাস্ত্রীই হতে চলেছেন পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের কোচ।

ভারতীয় দলের কোচ পদের দৌড়ে উড়ে এসে জুড়ে বসলেন শাস্ত্রী!

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী রবি শাস্ত্রী খুব শীঘ্রই ভারতীয় দলের প্রধান কোচের পদে আবেদন করতে চলেছেন।

কুম্বলের সঙ্গে দলের একবছরের চুক্তি শেষ হয়ে গিয়েছে। শেষদিকে মনোমালিন্য চূড়ান্ত রূপ নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ গামী বিমানে না চড়ে বোর্ডকে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন কুম্বলে। চিঠিতে একহাত নিয়েছেন অধিনায়ক কোহলিকে।

সেই জায়গাতেই শাস্ত্রী আসীন হতে চলেছেন বলে খবর। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, আমি কোচ পদে আবেদনের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শাস্ত্রী একবছর ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন। তাঁর আমলে ভারত সাফল্য পেলেও বাংলাদেশের মতো দলের কাছে সিরিজ হারতে হয়েছে। সেই শাস্ত্রীই ফের একবার কোচের দৌড়ে শেষ মুহূর্তে এগিয়ে গিয়েছেন।

রবি শাস্ত্রী ছাড়াও ভারতীয় দলের কোচের দৌড়ে রয়েছেন বীরেন্দ্র সহবাগ, টম মুডি, লালচাঁদ রাজপুত, ডোডা গণেশ, রিচার্ড পাইবাসের মতো ব্যক্তিত্ব। এদের কাটিয়ে শাস্ত্রীর ভাগ্যের শিঁকে ছেঁড়ে কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+