বিশ্বের সেরা উইকেটরক্ষক ধোনি, শাস্ত্রী-র মন্তব্যে ফের সেরা

শ্রীলঙ্কা সফরে মহেন্দ্র সিং ধোনি -র পারফরম্যান্স দুরন্ত। সফরের আগে যাঁর দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্বাচকরা। এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী 

বিশ্বের সেরা উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় নির্বাচক ধোনির দলে জায়গা ধরে রাখা নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। মাহি কোনও উত্তর না দিলেও উইইকেটের সামনে-পিছনে পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন , তিনি ঠিক কী করতে পারেন।

বিশ্বের সেরা উইকেটরক্ষক ধোনি, শাস্ত্রী-র মন্তব্যে ফের সেরা

স্টাম্পিংয়ে সবচেয়ে বেশি শিকার ধরে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি ৩০০-র বেশি একদিনের ম্যাচ খেলে ফেলা ধোনি অপরাজিত ইনিংস খেলারও নজির গড়েছেন। শ্রীলঙ্কার মাটিতে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে করেছেন একটি অর্ধ শতরান ও দুটি চল্লিশের ঘরের রান।

এরপর থেকেই ধোনির প্রশংসায় পঞ্চমুখ সব মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে কোচ রবি শাস্ত্রী সকলেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ধোনিকে। ফের একবার ধোনির পারফরম্যান্সের প্রশংসায় রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী বলেছেন, 'আজও ধোনি বিশ্বের সেরা ও দ্রুততম। ধোনির টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা দারুণ কাজ কেছে। ভারতীয় দলের ও একটা সম্পদ। ড্রেসিংরুমে আদর্শ হিসেবে ও আছে। '

রবি শাস্ত্রী আশা করেছেন , শ্রীলঙ্কা সফরে যে ধোনিকে দেখা গেছে সেই ধারাবাহিকতা যদি বজায় রাখেন তাহলে ২০১৯ বিশ্বকাপে তাঁর দলে থাকাটা আটকান কে। সব মিলিয়ে ধোনিকে নিয়ে রীতিমতো খুশি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+