ICC Test Rankings: বিশ্বের ১ নম্বর বোলার হিসেবে অশ্বিনের একাধিপত্যে থাবা অ্যান্ডারসনের

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থান একাই দখলে রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও ইন্দোর টেস্টে পয়েন্ট খোয়ানোয় নতুন তালিকায় যুগ্মশীর্ষে অশ্বিন ও জেমস অ্যান্ডারসন।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানের দখল নিয়ে নাটক অব্যাহত। প্যাট কামিন্সকে সরিয়ে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার হওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁকে সরিয়ে সিংহাসনের দখল নিয়েছিলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সদ্য প্রকাশিত তালিকায় অশ্বিন ও অ্যান্ডারসন রয়েছেন যুগ্মশীর্ষে।

ICC Test Rankings: অশ্বিনের একাধিপত্যে থাবা অ্যান্ডারসনের

আইসিসি আজই টেস্ট র‍্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে অশ্বিনের একাধিপত্যে থাবা বসিয়েছেন অ্যান্ডারসন। ইন্দোর টেস্টে অশ্বিন চারটি উইকেট পেয়েছিলেন। সে কারণে তাঁর ৬ রেটিং পয়েন্ট কমেছে। সদ্যপ্রকাশিত তালিকায় অশ্বিন ও অ্যান্ডারসন- দুজনেরই রয়েছে ৮৫৯ রেটিং পয়েন্ট। যদিও পরের সপ্তাহে ফের অশ্বিন এক নম্বর স্থান একাই দখলে রাখতে পারেন যদি তিনি কাল থেকে শুরু হতে চলা আমেদাবাদ টেস্টে বল হাতে জ্বলে ওঠেন।

প্যাট কামিন্স ভারত সফরের শেষ দুটি টেস্ট খেলছেন না। মায়ের অসুস্থতার কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন। ইন্দোরে খেলেননি, আমেদাবাদ টেস্টেও নেই। ফলে তাঁর রেটিং পয়েন্ট কমে হয়েছে ৮৪৯। কিন্তু এখনও অবধি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি তৃতীয় স্থান ধরে রেখেছেন। সেপ্টেম্বরের পর থেকে চোটের কারণে ক্রিকেট মাঠের বাইরে থাকা জসপ্রীত বুমরাহ নেমে গিয়েছেন ছয়ে। চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, তাঁর রেটিং পয়েন্ট ৮০৭। পাঁচে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ইন্দোর টেস্টে ১১ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁ পাঁচ ধাপ উঠে নয় নম্বরে উঠে এসেছেন। বোলারদের তালিকায় রবীন্দ্র জাদেজা রয়েছেন অষ্টম স্থানে। ফলে প্রথম দশে রয়েছেন ভারতের তিনজন। মহম্মদ শামি আছেন ১৯-এ। ২৯ নম্বরে উমেশ যাদব। মহম্মদ সিরাজের অবস্থান ৪৩-এ।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের মাত্র একজন। ঋষভ পন্থ রয়েছেন আটে। রোহিত শর্মা নেমে গিয়েছেন ১১ নম্বরে। বিরাট কোহলি নামতে নামতে চলে গিয়েছেন ২০ নম্বর স্থানে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দাপট অব্যাহত প্রথম দশে। শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেন। দুইয়ে স্টিভ স্মিথ, পাঁচে ট্রাভিস হেড। উসমান খোয়াজা প্রথম দশে চলে এসেছেন। দুই ধাপ উঠে তিনি রয়েছেন নবম স্থানে। ২১ ধাপ উঠে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন ৩৩ নম্বরে। ১২ ধাপ উঠে ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন ব্ল্যাকউড রয়েছেন ৩৫-এ। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা রয়েছেন শীর্ষে। দুই নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল আছেন পাঁচ নম্বর স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+