Ratan TATA: রতন টাটাকে শেষ শ্রদ্ধা সচিনের, প্রয়াত শিল্পপতির জন্য লিখলেন আবেগপ্রবণ বার্তা
বিশিষ্ট শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোকাহত গোটা দেশ। উৎসবের আবহেই শোকের ছায়া। রতন টাটার ব্যপ্তি শুধু ভারতীয় শিল্প ও বাণিজ্য মহলেই সীমাবদ্ধ ছিল না, সমাজের বিভিন্ন স্তরে তাঁর অবদান ছিল। বিশেষ করে খেলাধুলা ক্ষেত্রে। বহু ক্রিকেটারদের কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন রতন টাটা।
৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন টাটা। তাঁর সঙ্গে বহু ক্রিকেটারদের ব্যক্তিগত স্তরে সম্পর্ক ছিল। সচিন তেন্ডুলকরের গুণমুগ্ধ ছিলেন রতন টাটা। একইসঙ্গে রতন টাটার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিলেন সচিন নিজেও। রতন টাটার প্রয়াণে গভীর শোকাহত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বুধবার রাতে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়।

সমাজ মাধ্যমে রতন টাটার সঙ্গে একটি ছবি শেয়ার করে সচিন লিখেছেন, রতন টাটা জীবনে কাজের মধ্য দিয়ে অবদান রেখেছেন এবং তাঁর মৃত্যু দেশকে আন্দোলিত করেছে। আমি তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করি, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা তাঁর সঙ্গে কখনও দেখা করতে পারেননি, আজ আমি তাদের মতোই সেই দুঃখ অনুভব করছি। রতন টাটার এমনই প্রভাব।'
In his life, and demise, Mr Ratan Tata has moved the nation.
— Sachin Tendulkar (@sachin_rt) October 10, 2024
I was fortunate to spend time with him, but millions, who have never met him, feel the same grief that I feel today. Such is his impact.
From his love for animals to philanthropy, he showed that true progress can… pic.twitter.com/SBc7cdWbGe
একসইসঙ্গে সচিন লিখছেন, পশুদের প্রতি তাঁর ভালবাসা থেকে উপকারী মানসিকতা অতুলনীয়। তিনি দেখিয়েছিলেন যে সত্যিকারের অগ্রগতি তখনই অর্জন করা যায় যখন আমরা তাদের যত্ন করি যাদের নিজেদের যত্ন নেওয়ার উপায় নেই। শান্তিতে থাকুন, মিস্টার টাটা। আপনার উত্তরাধিকার আপনার তৈরি করা প্রতিষ্ঠান এবং আপনার তৈরি মূস্যবোধগুলি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বেঁচে থাকবে।'
সচিন ছাড়াও বহু ভারতীয় ক্রীড়াবিদ রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশের ক্রীড়া মহলেও। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আপনি আমাদের হৃদয়ে থাকবেন, শান্তিতে থাকুন রতন টাটা।’












Click it and Unblock the Notifications