Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জন্মদিনে বিশ্বে প্রথম নজির রশিদের, বিরাটকে ছুঁলেন গুরবাজ, দঃ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতল আফগানিস্তান

AFG vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় আফগানিস্তানের। যার ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় সুনিশ্চিত করলেন রশিদ খানরা।

ঐতিহাসিক এই কারণেই যে, এই প্রথম আইসিসি একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে থাকা কোনও দলকে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে হারাল আফগানিস্তান।

AFG vs SA

এই মুহূর্তে ওডিআইয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বে তিন নম্বর দল। এর আগে আফগানিস্তান যে ১৩টি ওডিআই সিরিজ জিতেছিল তার মধ্যে ৫টি জিম্বাবোয়ের বিরুদ্ধে, চারটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এ ছা়ড়া স্কটল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১টি করে সিরিজ জিতেছে আফগানিস্তান।

২০১৮ সালে শারজাতে জিম্বাবোয়েকে আফগানিস্তান হারিয়েছিল ১৫৪ রানে। সেই ব্যবধান আরও বাড়িয়ে গতকাল শারজাতেই আফগানিস্তানের জয় ১৭৭ রানে। এই নিয়ে পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে নবম দলের কাছে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হার প্রোটিয়াদের। শুধু জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের কাছে হারেনি তারা।

এই প্রথম একদিনের আন্তর্জাতিকে পরপর দুটি ম্যাচে ১৫০-র কমে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ১০৬ রানের পর গতকাল ১৩৪। দক্ষিণ আফ্রিকার ৯টি উইকেটই তুলে নিয়েছেন আফগান স্পিনাররা। ১৯৯৯ সালে নাইরোবিতে ভারতীয় স্পিনাররা ৯টি উইকেট নিয়েছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে।

রশিদ খানই হলেন প্রথম ক্রিকেটার যিনি জন্মদিনে ওডিআইয়ে পাঁচ উইকেট নিলেন। এর আগে, ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডার নিজের ২২তম জন্মদিনে ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১০ সালে নিজের জন্মদিনে চারটি করে উইকেট নিয়েছিলেন।

মুথাইয়া মুরলীধরন ১০ বার, শাহিদ আফ্রিদি ৯ বার ও সাকলিন মুস্তাক ৬ বার ওডিআইয়ে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। মুস্তাকের পর রইলেন রশিদ, পঞ্চমবার ওডিআইয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে। গতকাল ২৬ বছর পূর্ণ করেছেন রশিদ। হ্যামস্ট্রিংয়ের চোট উপেক্ষা করেও মাঠে থেকে ম্যাচ-জেতানো পারফরম্যান্স রশিদের।

২৩ বছর পূর্ণ করার আগে ৮টি করে ওডিআই শতরান করেছেন সচিন তেন্ডুলকর ও কুইন্টন ডি কক। বিরাট কোহলির ছিল ৭টি ওডিআই শতরান। গতকাল রহমানুল্লাহ গুরবাজ পেলেন সপ্তম ওডিআই শতরান। মহম্মদ শাহজাদকে টপকে ওডিআইয়ে আফগানিস্তানের হয়ে সর্বাধিক শতরানকারীও এখন গুরবাজ।

গুরবাজ সপ্তম ওডিআই শতরান পেলেন ৪২তম ইনিংসে। জাহির আব্বাসের কীর্তি স্পর্শ করলেন তিনি। সপ্তম ওডিআই শতরান পেতে বাবর আজমের লেগেছিল সবচেয়ে কম ৩৩ ইনিংসষ ইমাম উল হক ও হাসিম আমলা পান যথাক্রমে ৩৬ ও ৪১তম ইনিংসে।

১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে গুরবাজের ১১০ বলে ১০৫, আজমাতুল্লাহ ওমরজাইয়ের ৫০ বলে অপরাজিত ৮৬ ও রহমত শাহ-র ৫০ রান আফগানিস্তানকে পৌঁছে দিয়েছিল ৪ উইকেটে ৩১১ রানে। রশিদ খান ১টি মেডেন-সহ ৯ ওভারে ১৯ রান দিয়ে নেন পাঁচ উইকেট। নানগেয়ালিয়া খারোটে নেন ২৬ রানে চার উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+