কয়েক দিন পর আক্ষেপ করবে ভারতীয়রা, কেন এমন বললেন প্রাক্তন পাক অধিনায়ক
কয়েক দিন পর আক্ষেপ করবে ভারতীয়রা, কেন এমন বললেন প্রাক্তন পাক অধিনায়ক
রিজওয়ান-বাবরের মতো ক্রিকেটার না থাকা নিয়ে আক্ষেপ করবে ভারতীয়রা এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। বাবর-রিজওয়ান জুটির উপর ভর করেই গত সপ্তাহে তারকাবিহীন ওয়েস্ট ইন্ডিজে'কে ঘরের মাঠে টি-২০-এ পরাজিত করেছে পাকিস্তান। এই জয়ের কাণ্ডারী বাবার-রিজওয়ান জুটি'কে বিরাট কোহলি এবং রোহিত শর্মা'র জুটির সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে লতিফ বলেছেন, "এক বছর আগেও আমরা বলতাম বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো ক্রিকেটার নেই পাকিস্তানে। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটের ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় কিছু দিন পর ভারতীয়'রা বলবে আমাদের দলে বাবর-রিজওয়ানের মতো কোনও ক্রিকেটার নেই।"
অতীতে নিজেদের স্কোরিং রেটের জন্য সমালোচিত হয়েছেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তবে, এই বছর নিজেদের স্ট্রাইক রেট বাড়াতে সক্ষম হয়েছেন এঁরা দু'জনেই, জানিয়েছেন ৫৩-বছর বয়সী প্রাক্তন পাক অধিনায়ক।
তিন ম্যাচের টি-২০ সিরিজে করাচি'তে অনুষ্ঠিত শেষ ম্যাচে পাকিস্তানের সামনে ২০৮ রানের টার্গেট রাখে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান'দের পাহাড়প্রমাণ রানও কাজে আসেনি। রিজওয়ানের ৪৫ বলে ৮৭ এবং বাবরের ৫৩ বলে ৭৯-এর সৌজন্যে প্রথম উইকেটেই ১৫৮ রান তুলে নেয় পাকিস্তান। এই নিয়ে চলতি বছরে টি-২০ ফর্ম্যাটে চতুর্থবার ১৫০ রানের বেশি পার্টনারশিপ গড়েন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।
পাকিস্তান সফরে এসে হেরে মাঠ ছাড়তে হলেও পুরো শক্তির দলকে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। করাচিতে কোভিড পজিটিভ ধরা পড়ে দলের অন্যতম দুই নির্ভরযোগ্য পেসার শেলডন কর্টরেল এবং রোস্টন চেজের। তিনটি ওডিআই-এর পাশাপাশি এই সফরে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলারো কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কোভিডের কারণে সেই সিরিজের সূচি বদলে দেওয়া হয়েছে। ২০২২-এর জুন মাসে পাকিস্তানে ওডিআই সিরিজ খেলতে আসবে ক্যারিবিয় ক্রিকেট দল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications