ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কলকাতাকে একার হাতে হারিয়ে দিলেন রশিদ খান
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের এগারো জনের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ নয় কার্যত একা খেললেন রশিদ খান।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের এগারো জনের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ নয় কার্যত একা খেললেন রশিদ খান। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে একাই হারিয়ে দিলেন দীনেশ কার্তিকের দলকে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স হায়দরাবাদকে পৌঁছে দিল আইপিএল ফাইনালে।

আট নম্বরে এদিন ব্যাট করতে নেমেছিলেন রশিদ। সেইসময়ে রীতিমতো ম্যাচে চেপে বসেছিলেন কলকাতার বোলাররা। ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে শেষ ১৩ বলে হায়দরাবাদ তুলল ৪০ রান।
যার মধ্যে ১০ বল খেলে রশিদ খান একাই করলেন অপরাজিত ৩৪ রান। মারলেন ২টি চার ও চারটি ছয়। অনভিজ্ঞ শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণকে পিটিয়ে হায়দরাবাদকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন তিনি।
এখানেই অবশ্য থেমে থাকেননি আফগানিস্তানের এই বিস্ময় ক্রিকেটার। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ৪.৭৫ রান প্রতি ওভারে দিয়ে। আউট করেন ক্রিস লিন, রবীন উথাপ্পা ও আন্দ্রে রাসেলকে।
এর পাশাপাশি ফিল্ডিংয়ে রান আউট করেন নীতীশ রানাকে ও ক্যাচ নেন শুভমান গিল ও শিবম মাভির। ফলে রশিদ খানের একার হাতেই ইডেনে হারতে হল কলকাতাকে।












Click it and Unblock the Notifications