রশিদের বিস্ময় গুগলিতে অবাক হার্দিক, দেখুন ভিডিও

লো স্কোরিং থ্রিলারে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান। সেই ম্যাচ করা রশিদের একটি গুগলি খেলার পর বেশ অবাক হন মুম্বইয়ের হার্দিক পান্ডিয়া।

মঙ্গলবার একাদশ আইপিএলের লো স্কোরিং থ্রিলারের সাক্ষী থেকেছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা। মুম্বইয়ের মাঠে ১১৮ রানকে পুঁজি করে কী ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদ তার সাক্ষী থেকেছে গোটা আইপিএল মহল। হায়দরাবাদের এই জয়ের নেপথ্যে যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাঁর নাম রশিদ খান। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২ উইকেট তুলে নেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। একটা মেডেন ওভার সহ মোট ১৬টি ডট বল করেন রশিদ নিজের এই চার ওভারে।

রশিদের বিস্ময় গুগলিতে অবাক হার্দিক, দেখুন ভিডিও

মুম্বই বধের নায়কের গত কালের একটি গুগলির স্মৃতি এখনও টাটকা ক্রিকেট প্রেমীদের মনে। মুম্বই ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। নিজের তৃতীয় ওভারের শেষ বলটিই গুগুলি ছাড়েন রশিদ। তাঁর সেই বল ভাল মতো বুঝতেই পারেননি হার্দিক পান্ডিয়া। হার্দিক ডিফেন্স করলে অল্পের জন্য বাঁচেন তিনি। কারণ বলটি অল্পের জন্য বেল মিস করে। অবাক হয়ে যান হার্দিকও। পরে একে অন্যের দিকে হেসে বিষয়টি হালকা করেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Pop and a miss and laugh galore <a href="https://t.co/ZauS19xcLf">https://t.co/ZauS19xcLf</a></p>— sportsfunda (@sportsfunda1) <a href="https://twitter.com/sportsfunda1/status/989005957953982464?ref_src=twsrc%5Etfw">April 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য, ৯ কোটি টাকা খরচ করে রাইট টু ম্যাচ কার্ডে রশিদকে এই মরসুমে ধরে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর ৪ কোটি টাকায় রশিদকে দলে নিয়েছিল হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। গত মরসুমে ১৪টি ম্যাচ খেলে রশিদের ঝুলিতে ছিল ১৭টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+