Rashid Khan: ভাইদের সঙ্গে নিয়েই জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংস শুরু রশিদের, দেখুন আফগান তারকার বিবাহের ছবি

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা স্পিনারের নাম রশিদ খান। আফগান এই তারকা এবার জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করলেন। জমকা‌লো অনুষ্ঠানের মধ্য দিয়েই বিবাহ হল রশিদ খানের। সতীর্থের জীবনের গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত ছিলেন আফগানিস্তান দলের তাঁর সতীর্থরা। রশিদের বিবাহ অনুষ্ঠানের ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার বিয়ের আসর বসে কাবুলের ইম্পারিয়াল কন্টিনেন্টাল হোটেলে। তবে ‌রশিদ খান একা নন একইদিনে বিবাহ করলেন তাঁর ভাইয়েরাও। আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান তিন ভাইয়ের সঙ্গে একইসঙ্গে বিবাহ করলেন আফগান দলের অন্যতম তারকা রশিদ। বিগত কয়েক বছর ধরেই রশিদের বিবাহের গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

Rashid Khan

কাবুলে রশিদের বিয়ের অনুষ্ঠান ছিল চাঁদের হাঁট। আফগান ক্রিকেট দলের সদস্যরা ছাড়াও বোর্ড কর্তা থেকে সেদেশের বিভিন্ন সেলিব্রিটি উপস্থিত ছিলেন রাজকীয় বিবাহের অনুষ্ঠানে। কাবুল শহরের হোটেলে ছিল রাজকীয় সব ব্যবস্থা। আতশবাজির প্রদর্শনী হল, সেই সঙ্গে হোটেল জুড়ে ছিল বন্দুকধারীদের আনাগোনা। আফাগানিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে রশিদকে জীবনেরর দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

বর্তমানে টি২০ ক্রিকেটে সেরা স্পিনার রশিদ খান। এই ফর্ম্যাটে দ্রুততম ৫০ এবং ১০০ উইকেটের মালিকও হয়েছে। এরআগে টি২০ ক্রিকেটে আইসিসির অলরাউন্ডারদের তালিকাতে শীর্ষস্থানেও ছি‌লেন রশিদ। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়েই বিবাহ করলেন রশিদ খান। রশিদ খানের অধিনায়কত্বে চলতি বছরের টি২০ বিশ্বকাপে সেমিফাইনারলে উঠেছিল ভারত। এমনকি অস্ট্রেলিয়ার মতো দলকে পরাজিতও করে তারা।


গত বছর একদিনের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলগুলিকে হারিয়ে আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে তারা বিশ্বক্রিকেটে ক্ষুদ্র শক্তি নয়, তারা বিশ্বের যে কোনও দেশকে হারানোর ক্ষমতা রাখে। শুধু তাই নয় বর্তমানে টেস্টেও অন্তর্ভুক্ত হয়েছে আফগানরা। আফগানিস্তান ক্রিকেটের এই উত্থানে বড় অবদান আছে রশিদ খানের। তাঁর স্পিনের ভেলকি প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ। ফলে রশিদ খানের বিবাহকে ঘিরে আফগান জনতার মধ্যে উৎসাহ ছিল প্রচুর।

বিবাহ অনুষ্ঠানে রশিদ খান এবং তাঁর ভাইদের ঐতিহ্যগত আফগান পোশাকেই দেখা যায়। তাঁরা কালো পাঠান কোট পড়েছিলে‌ন। আফগান দলের ক্রিকেটাররা পাত্র রশিদের সঙ্গে সে‌লফিও তোলেন। সব মিলিয়ে এক রাজকীয় বিবাহের সাক্ষী থাকল আফগানিস্তান। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শুভেচ্ছাও জানিয়েছেন রশিদ এবং তাঁর ভাইদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+