মুম্বই ম্যাচ ফর্মে ফেরাল রশিদকে, বল হাতে ওয়াংখেড়ে কাঁপালেন এই আফগান
মুম্বই ম্যাচে ফর্মে ফিরে দলকে জেতালেন রশিদ খান।
মুম্বই ম্যাচে ফর্মে ফিরে দলকে জেতালেন রশিদ খান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে দারুণভাবে আইপিএল ২০১৮ করেছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ১ উইকেট নিয়ে দলকে জেতান। পরের ম্যাচে মুম্বইয়ে বিরুদ্ধে ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নিয়ে ঘরের মাঠে হুঙ্কার ছেড়েছিলেন, এবারও তৈরি তিনি।

তবে তারপর কলকাতা ম্যাচে কোনও উইকেট আসেনি। এবং পরের দুটি ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যানরা রশিদকে বেদম মারেন।
বল হাতে বিশেষ করে ক্রিস গেইলের সামনে অসহায় হয়ে পড়েন রশিদ। সেই ম্যাচে দেন ৪ ওভারে ৫৫ রান। তার পরের ম্যাচে ৪ ওভারে ৪৯ রান দেন। এই অবস্থায় হায়দরাবাদের বোলিংয়ের সেরা অস্ত্রকে যখন দিশেহারা মনে হচ্ছিল, তখনই ফের মুম্বই ম্যাচ ফর্মে ফেরাল রশিদ খানকে। আগের ম্যাচে হায়দরাবাদে ঘরের মাঠে ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নিয়েছিলেন। আর এদিন মুম্বইয়ের ঘরের মাঠে ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন তিনি।
রশিদ খান, সিদ্ধার্থ কউলদের দাপটে হায়দরাবাদ মাত্র ১১৮ রান তুলেও ৩১ রানে ম্যাচ জিতল। মুম্বইকে অলআউট করে দিল ৮৭ রানে।
এদিনের পর ৬ ম্যাচে ৬ উইকেট পেলেন রশিদ। তারচেয়েও বড় কথা, বল হাতে জ্বলে উঠে দলকে জয় এনে দিলেন। এই জয়ের ফলে হায়দরাবাদ ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানেই থেকে গেল। প্রথম স্থানে থাকল কিংস ইলেভেন পঞ্জাব ও দ্বিতীয় স্থানে থাকল চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications