KKR আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, বললেন রাসেল

KKR আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, বললেন রাসেল

২০২২ আইপিএলের আগে মেগা নিলাম হতে চলেছে। অর্থাৎ নিয়মানুযায়ী সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রেখে বাকিদের ছেড়ে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। ব্যতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্সও। নিলামের আগে চারজন প্রমুখ খেলোয়াড়কে রেখে বাকিদের ছেড়ে দিল তারা। মঙ্গলবার নাইট শিবিরের পক্ষ থেকে জানানো হয়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, বরুন চক্রবর্তী এবং সুনীল নারিনকে রেখে দিতে চায় তারা।

KKR আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, বললেন রাসেল

আর এই ঘোষণার পরই আলোচনা, চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। রাসেল এবং বেঙ্কটেশ আইয়ারকে রেখে দেওয়া নিয়ে কোনও বিতর্ক না থাকলেও অনেকেই মনে করছেন নারিন এবং বরুনকে ছেড়ে দেওয়া উচিত ছিল। তার বদলে বরং দলে রাখা যেত শুভমন গিলকে। তিনিই হতে পারতেন ভবিষ্যতের নেতা। তবে রিটেনশন নিয়ে বেজায় খুশি নাইট শিবির। বুধবার সন্ধ্যায় আন্দ্রে রাসেলের একটি ভিডিও পোস্ট করে কেকেআর। সেখানে রাসেলকে কৃতজ্ঞতাজ্ঞাপন করতে শোনা যায়। ২০১৪ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন রাসেল। সেবারই দ্বিতীয়বারের জন্য আইপিএল জিতেছিল কেকেআর। সেই স্মৃতিও উঠে আসে রাসেলের কথায়৷ রাসেল বলেন, 'কেকেআর আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই দলের ড্রেসিংরুমের পরিবেশে অনেক কিছু শিখেছি।'

একইভাবে খোশমেজাজে দেখা যায় নাইটদের হেডস্যার ব্রেন্ডন ম্যাককালামকেও। তিনি বলেন, ' অত্যন্ত বিচার বিবেচনা করে এই চারজনকে রেখে দেওয়া হয়েছে। আমার মতে চারজন বড্ড বিরল প্রকৃতির খেলোয়াড়। আমরা ভাগ্যবান যে ওদের ধরে রাখতে পেরেছি। এদের মধ্যে দু'জন বহুদিন ধরে দলের সঙ্গে রয়েছে।'

হিসেব বলছে, এই চারজনকে ধরে রাখতে গিয়ে ৪২ কোটি টাকা খরচ হয়েছে নাইটদের। অর্থাৎ নিলামে ৪৮ কোটি টাকা নিয়ে নামবে কেকেআর। দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক যথাক্রমে ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিককে ছেড়ে দিয়েছে তারা৷ সেক্ষেত্রে নিলামের টেবিলেই নতুন নেতার খোঁজ থাকবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, অশ্বিন কিংবা ডেভিড ওয়ার্নার নাইটদের নতুন নেতা হতে পারেন৷ অনেকে আবার মনে করছেন, শুভমন গিলকে ফের কিনে নিতে পারে কেকেআর। সেক্ষেত্রে তিনি যে নাইট নেতা হওয়ার দৌড়ে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+